জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মান্নত শরিয়তে পছন্দনীয় নয়। শরিয়ত উদ্বুদ্ধ করে নফল সদকার প্রতি; মান্নতের প্রতি নয়।
রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন-
بَاكِرُوا بِالصَّدَقَةِ ؛ فَإِنَّ الْبَلَاءَ لَا يَتَخَطَّى الصَّدَقَةَ
“তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে। কেননা বিপদাপদ তাকে অতিক্রম করতে পারে না”। (বাইহাকী ৭৩৭৪)।
তবে মান্নত করার পর তা থেকে রুজু করার কোন সুযোগ নেই। তাই মান্নতকৃত ইবাদতটি করা আবশ্যক।
وَلْيُوفُوا نُذُورَهُمْ [٢٢:٢٩]
তাদের মানত পূর্ণ করে [সূরা হজ্জ-২৯]
"ولو قال: لله علي أن أصوم يومين أو ثلاثة أو عشرة لزمه ذلك، ويعين وقتاً يؤدي فيه، فإن شاء فرق، وإن شاء تابع إلا أن ينوي التتابع عند النذر فحينئذ يلزمه متتابعاً، فإن نوى فيه التتابع، وأفطر يوماً فيه أو حاضت المرأة في مدة الصوم استأنف واستأنفت، كذا في السراج الوهاج". (فتاوی ہندیہ، ۱/۲۰۹، ریدیہ)
মর্মার্থঃ-
কেউ যদি বলে আল্লাহর কসম আমি দুই দিন অথবা তিন দিন অথবা ১০ দিন রোজা রাখব, তাহলে রোজা রাখা তারপর আবশ্যক হয়ে যাবে। এক্ষেত্রে সে চাইলে পৃথক পৃথকভাবেও রোজা রাখতে পারে। চাইলে লাগাতার রোজাও রাখতে পারে।
আর যদি সে মান্নত করার সময় লাগাতার রোজা রাখার নিয়ত করে, সেক্ষেত্রে লাগাতার রোজা রাখা আবশ্যক হবে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত মহিলা চাইলে পৃথক পৃথকভাবেও সেই ৩০ টি রোজা রাখতে পারে। চাইলে লাগাতার রোজাও রাখতে পারে।
হ্যাঁ যদি সে মান্নত করার সময় লাগাতার একমাস রোজা রাখার নিয়ত করে, সেক্ষেত্রে লাগাতার একমাস রোজা রাখা তার উপর আবশ্যক হবে।