আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আম্মুর একজন মেয়ে কলিগ একটা ছেলে কে দত্তক নেয়, আম্মু থেকে জানতে পারি তাকে জন্ম নেওয়ার সাথে সাথে তাকে ত্যাগ করে,,, আর ওই অ্যান্টি তাকে নিয়ে মানুষ করে নিজের সন্তান এর মতো,, অ্যান্টির নিজের কোনো সন্তান নেই,,
ওই ছেলে এখন যে ভার্সিটি তে পড়াশোনা করে আমিও ওইখানে করি,, আমাদের ডিপার্টমেন্ট আলাদা,, ও আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে আমি বাসায় ওর কথা বলি,, সবাই জানে ও অনেক ভালো ছেলে, নামাজ রোজা,, নজর এর হেফাজত করে,, এজন্য ওর দেওয়া প্রপোজাল এর কথা বলেছি আম্মু কে,, কয়েকটা সমস্যা এর কথা বলল আম্মু
1. ওর আর আমার বয়স সমান,, সমবয়সী,, কিন্তু একাডেমিক এ ওর থেকে 1 ইয়ার জুনিয়র আমি,
2.ওর পিতা বা বংশের পরিচয় নাই,,, বৈধ নাকি অবৈধ সন্তান তাও জানে না।
3.ওই ছেলে দীনদার হলেও ওর পালক মা তেমন দীনদার না,,
সে ঐটা জানে যে তাদের ও পালক সন্তান,,কিন্তু তার পালক মা বাবা জানে না এইটা ,,তার মা বাবা তাকে অনেক ভালোবাসে।
তার বংশের পরিচয় নাই দেখে তাকে মানা করাটা কি ঠিক? এইখানে ওর কোনো দোষ ছিল কি? আমি জানি না কেনো এই কোশ্চেন গুলো আসতেসে আমার মাথাই,,, শুধু তার বংশের পরিচয় নাই দেখে তাকে মানা করে দিয়েছে আমার পরিবার।
পিতা বা বংশের পরিচয় না জানলে তাকে কি বিয়ে করা যাবে না?