আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাযা,আমার একজন বোনের একটা প্রশ্ন ছিলো হায়েজ বিষয়ে অনুগ্রহ করে যদি দ্রুত সমাধান দিতেন মুনাসিব হতো..!
প্রশ্ন -
আসসালামু আলাইকুম, আমার একটা জরুরি জিজ্ঞাসা ছিল। অনুগ্রহ করে সমাধান দিবেন।iom
থাইরয়েড জনিত কারণে আমার অনিয়মিত মাসিক হয়। যার সঙ্গে আমি অভ্যস্ত।কিন্তু মাঝে মাঝে তা আমাকে ভীষণ দুশ্চিন্তায় ফেলে দেয়।
আমার মাসিকের রক্তের ফ্লো একদমই কম, বলা চলে নাই। আমার কোন রকম সাপোর্ট অর্থাৎ, প্যাড কিংবা কাপড়ের ব্যবহার দরকার পড়ে না। আমি সাধারণত ঢিলা কুলুফ করার সময় টিস্যু ব্যবহার করি, সেই টিস্যুর সঙ্গে রক্ত আসে। যা অনেক সময় পরিমাণে বেশিও থাকে। দলা পাকানো থাকে। তরল রক্ত নয়।
কখনো মাসে একবার হয়, কখনো দু তিন মাসেও হয়। আবার কখনো এক মাসে দুবার হয়।
তখন প্রথমবার আমি পিরিয়ডকালীন নিয়মানুসারে জীবনযাপন করি। ইবাদত করি কিন্তু যখন একাধিক বার হয় এবং তার মধ্যে রক্তের ফ্লো কম হয় কিংবা আগের মতোই হয় তখন আমি দুশ্চিন্তায় পড়ে যাই এই ভেবে যে এটাকি আদৌও মাসিকের রক্ত না অন্য কিছু।
যেমন, এই তো রোজার শুরুর দিকে হয়ে গেল। তৃতীয় রোজা থেকে আমি পবিত্র হয়ে রমজানের আহকাম পালন করছি, আলহামদুলিল্লাহ।
আবার কাল থেকে ঝামেলা করছে। কাল আমি সাধারণ রোগ নিলেও আজ মনে হচ্ছে না এটা সম্ভবত মাসিক হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি আমার এশারের সালাত আদায় করব কি-না?
আমাকে একটু সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন?