আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমার পরিবারের আমি ৩নাম্বার মেয়ে আমার বড় ২জনই বোন, তাদের যখন সবচে বড় জনের বয়স যখন ২০/২১ তখন তার বিয়ে হয়নি কথাবার্তা চলছিল, তার মধ্যেই ২য় জন পালিয়ে বিয়ে করে নেন। তার ফলে আমার পরিবার অসম্মানিত হয় সমাজে এবং তাকে পরিবার তাকে মেনে নেয় নি এবং আমি নিজেও (আমার বয়স ১৪/১৫ হবে) । সে তার মতো আর আমরা আমাদের মতো থাকি।
বড় বোন রেখে তার এভাবে পালিয়ে বিয়ে ফলে সামাজিকভাবে আমরা অনেক হেয় প্রতিপ্রন্ন হয়ছি, আশেপাশে কোথাও বের হয়তে পারি নাই আমরা।
এমনি তার জন্য বড় জনের বিয়ের প্রস্তাব আস্তো না, এভাবে ৭/৮বছর চলতে থাকে। সম্পর্ক যখন স্বাভাবিক হতে থাকে তখন বড় জনে ( তার বয়স তখন ২৮/২৯) একটা বিয়ে প্রপোজাল আসে কিছু সমস্যার কারণে আমার বাপ বিয়েতে রাজি না। সেজন্য সে নিজে পরিবারের বাইরে গিয়ে বিয়ে করে নেন। ২বছর হতে চলো।
(বলে রাখা ভালো আমার বাপে উচ্চ আকাঙ্ক্ষার কারণে অনেক বিয়ে তিনি রিজেক্ট করে দিছেন)
এই ২টা ঘটনা আমাদের পরিবারকে বিশেষ আমাকে এমনভাবে আঘাত করে যা বলার বাইরে, (এখন যে লিখছি তাতেও কষ্ট পাচ্ছি)
আমি আগেই বলছি আমি ৩য় মেয়ে, এসব ঘটনার অনেক প্রভাব আমার উপর পড়ে। এদের জন্য আমি কোথাও যেতে পারি না, মানে যাই না কারণ সবাই আমাকে তাদের মতোই তুচ্ছ তাছ্যিল্ল মনে করে যদিও সামনে কিছু বলার সাহস করে না।
এসব ঘটনা ঘটার পর তাদের একজন আমাদের বাসায় এসেছিল, আমি তাদেরকে প্রচণ্ড খালিগালাজ করে বাসা থেকে বের করে দিছি এমনকি তাদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিছি।
যদিও এটার জন্য আমি লজ্জিত। তখন আমি রাগের মাথায় ছিলাম কিন্তু তাদের কাছে আমি এখনও ক্ষমা চাইনি।
এরপর থেকে তারা তাদের মতো আর আমরা আমদের মতো থাকি এবং এভাবেই চলছে কিন্তু বর্তমান যোগাযোগ করতে চাই বাসায় আস্তে যায় কিন্তু আমরা রাজি না থাকায় আসে পারে না, মাঝেমধ্যে আমার মায়ে সাথে কথা বলে শুধু।
তাদের কথা শুনলেই আমার প্রচণ্ড রাগ খোব, কষ্ট হয়, মাথা ঠিক থাকে না, সেজন্য আমি নিজে তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না। আমি তাদের বাসায় যাবো না, তাদেরকে আমার প্রয়োজন কখনও ডাকাব না।
তবে পরিবারের অন্য লোকজন চাইলে করতে পারে।
এটার কারণ হচ্ছে আমি এখন মূলত ২টা
১.প্রচণ্ড মানসিকপীড়া
২. তারা কেউ ননমাহরাম মানে না, কিন্তু আমি চলার চেষ্টা করি। তাদের সাথে যদি সম্পর্ক স্বাভাবিক হয় আমার ধারণ তাদের স্বামীদের সাথে না চাইলেই কথা বলতে হবে, কারণ বর্তমান আমাদের বাসায় কোন অপরিচিত পুরুষ লোক নাই, শুধু আমার মাহরাম ছাড়া। সেজন্য আমি এটা আমি চাই না তারা আমাদের বাসায় আসুক।
এখন আমার বিয়ে কথাবার্তা চলছে,
আমি চাই না তারা আমার বিয়েতে আসুক। তাদের কে এবাড়িতে আসে দিব না।
আরো অনেক কারণ আছে সেগুলে পাব্লিকলি বলা যায় না।
এখন উপরিউক্ত এসব কারণে তাদের সাথে সম্পর্ক না রাখলে কী গুনাহ হবে? <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260313_175922_095.sdocx-->