আসসালামু আলাইকুম।
যাকাতের ক্ষেত্রে আমার যে স্বর্ণ আছে তা নিসাব পূরন করেনি। এখন জমানো টাকার ক্ষেত্রে ব্যাপারটা হলো
গত রোজার দুই মাস আগে আমার কাছে ২ হাজার টাকা ছিল কিন্তু কোনো স্বর্ণ ছিল না।
এরপর রোজার পরে আমার বিয়ে হয় তখন স্বর্ণ পাই। রোজা গতবছর ধরি ফেব্রুয়ারিতে ছিল। গত বছরের ফেব্রুয়ারীর পরে এই বছরের ফেব্রুয়ারী পর্যন্ত আমার সেই ২ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে,আবার কোনো না কোনোভাবে হাতে টাকা এসেছে
আবার খরচ হয়েছে। এরকম করে এখন এই রোজায় আমার কাছে ৬০০০ টাকা আছে।
আমার ক্ষেত্রে তাহলে যাকাতের হিসাব কেমন হবে? আমার কাছে যেহেতু কিছু স্বর্ণও আছে। কিন্তু সেই স্বর্ণ নিসাব পরিমাণ না। আবার ৬০০০ টাকাও আছে। এমন না যে গত বছর এই সময় ৬০০০ টাকাই ছিল, গত রোজার আগে ২০০০ ছিল,সেই টাকা খরচ হয়েছে, আবার বিভিন্ন সময়ে হাতে আবার টাকা এসেছে সেগুলো খরচ ও হয়েছে, কিন্ত কাছে এখনো ৬০০০ টাকা আছে।
আমার প্রশ্ন দুইটা
১) আমি যদি সেই ৬০০০ সাদাকাহ করে দিই আমার কি আর যাকাত দিতে হবে? যেহেতু স্বর্ন যা আছে তা নিসাব পরিমাণ না।
নাকি আমি ২০০০ টাকা সাদকাহ করলেই যামাত মুক্ত হবো? যেহেতু গত রোজার আগে ২০০০ ছিল (মাঝে সেই টাকা খরচ হয়েছে,আবার হাতে টাকা এসেছে তাই এখন ৬০০০ হয়েছে)
২) যদি সাদকাহ না করি, তাহলে কি টাকার হিসাব টা কেমন হবে?