আসসালামু আলাইকুম ওস্তাদ,
আমার বাবা একটি পৈত্রিক জমি বিক্রয় করে ঘরের কাজ শুরু করেন, ঘরের কাজের বাবদ ৩০ লক্ষ টাকা ব্যাংকে রাখা।
আমার ছোটো ভাই বিদেশ যাওয়ার সময় ওনাকে বাধ্য হয়ে ১৫ লক্ষ টাকা ঋন নিতে হয়েছে(দোকান লিজ দিয়ে)
ওনি ঘরের জন্য যে ৩০ লক্ষ টাকা রেখেছেন সেখান থেকে দোকানের লিজের ১৫ লক্ষ টাকা ঋন দিতে চান না কারন তখন টাকা দিয়ে দিলে ঘরের কাজে টাকা শর্ট পড়বে,আমরা এখন চাচাদের ঘরে থাকছি কারন নিজেদের থাকার কোনো ঘর নেই।
আমার ফুফু যিনি কিছু টাকা পাবেন আব্বার কাছে (ফুফু জমি বিক্রি করেছিলো অনেক আগে,সেখানেও কিছু টাকা দেয়া বাকি)।
১.আমার আব্বার উপর কি যাকাত আসবে???
২.যদি যাকাত আসে তাহলে আব্বার যাকাত কি আমি আদায় করলে হবে??
৩.জমি যেটা ফুফুর থেকে ক্রয় করতেছে মানে টাকা দেয়া পুরোপুরি শেষ হয় নাই, বাকি যে টাকা দিতে হবে সেগুলো কি ঋনের আওতায় পড়বে?? (জমি ব্যবসার উদ্দেশ্যে কেনা নয় বরং পৈত্রিক জমি রাখার উদ্দেশ্যে)
৪.দোকান লিজের ১৫ লক্ষ টাকা কি ঋনের আওতায় পড়বে??
জাযাকাল্লাহু খইরান ওস্তাদ