জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ قَالُوا وَلِلْمُقَصِّرِينَ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ قَالُوا وَلِلْمُقَصِّرِينَ قَالَهَا ثَلاَثًا قَالَ وَلِلْمُقَصِّرِينَ
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আল্লাহ! মাথা মুন্ডনকারীদের ক্ষমা করুন। সহাবীগণ বললেন, যারা চুল ছোট করেছে তাদের প্রতিও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আল্লাহ! মাথা মুন্ডনকারীদেরকে ক্ষমা প্রদর্শন করুন। সহাবীগণ বললেন, যারা চুল ছোট করেছে তাদের প্রতিও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি তিনবার বলেন, এরপর বললেনঃ যারা চুল ছোট করেছে তাদের উপরও। (বুখারী ১৭২৮, আধুনিক প্রকাশনীঃ ১৬১০. ইসলামিক ফাউন্ডেশনঃ ১৬১৭)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
উমরার সময় শিশুর মাথা মুণ্ডনের নিয়ম উমরা পালনকারী প্রাপ্তবয়স্কদের মতোই, অর্থাৎ সাঈয়ের পরে তাদের মুণ্ডন করা হবে।
মনে রাখা উচিত যে, ওমরার ইহরাম বাঁধার পরেও নাবালকদের উপর উমরা করা বাধ্যতামূলক নয়, এবং কোনও অপরাধের কারণে তাদের দমও করতে হবে না।
তবে, যখন তাদের বাবা-মা বা অভিভাবকরা তাদের উপর উমরার ইহরাম বেধে ফেলবেন, তখন তারা প্রাপ্তবয়স্কদের মতো সমস্ত কাজ করবে এবং শেষে তাদের মাথাও মুণ্ডন করবে।