আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
102 views
in সালাত(Prayer) by (9 points)
আসসালামু আলাইকুম
নিচের প্রশ্নগুলো জামাতের সালাতের বিষয়ে করা:

১. অনেক সময় আমি সালাহে সানা পড়ার জন্য যথেষ্ট সময় পাই না। আমি সানা শেষ করার আগেই ইমাম আল-ফাতিহা শুরু করেন, এবং এটি প্রায়ই ঘটে। এই অবস্থায় কি ইমাম আল-ফাতিহা শুরু করলে আমার সানা পড়া বন্ধ করে দেব, নাকি শেষ করা পর্যন্ত পড়ব, নাকি একেবারেই সানা পড়ব না?

২. শেষ বৈঠকে বেশিরভাগ সময় যখন ইমাম সালাম ফিরান, তখন আমি দরূদ পড়তে থাকি। তারপর আমি দরূদ ও দোয়া শেষ করে সালাম দিই, ফলে ইমামের ভালই পরে আমার সালাহ শেষ হয়। এটা কি ঠিক আছে? নাকি আমি যেখানে থাকি সেখানেই ইমামের পর সালাম দিয়ে দেব, যদিও দরূদ বা দোয়া শেষ না হয়?

নিচের প্রশ্নগুলো সফর এ সিয়াম ও সালাহ রিলেটেড:

১. আমি ইনশাআল্লাহ্ ১৭ মার্চ থেকে ১৮ মার্চ টোটাল ১৮ ঘণ্টা বিমানে যাত্রা করবো। ১৭ মার্চ সকালে ৫ ঘণ্টা গাড়িতে জার্নি করে এরপর এয়ারপোর্ট এ যাবো, বা ১৬ তারিখ রাতে ৫ ঘণ্টা জার্নি করে এরপর পরদিন এয়ারপোর্ট এ যাব - সিচুয়েশনটা এরকম হতে পারে। এর মধ্যে আবার টাইম জোন চেঞ্জ হবে।
ফ্লাইটটা কানাডা টু বাংলাদেশ ইনশাআল্লাহ্

আমি সিয়াম না পালন করে পরে তো ১ টা কাজা করে নিলে হবে ইনশাআল্লাহ্, কিন্তু আমি এখনো নিয়ত রেখেছি সিয়াম পালন করার। সেক্ষেত্রে কী নিয়মে সেহরি এবং ইফতার করবো?
২. সালাতের ক্ষেত্রে কসর হবে। কিন্তু টাইম কিভাবে বুঝবো? যখন যেই টাইম জোনের উপর থাকবো সে অনুযায়ী সালাত পড়ব? প্লীজ বুঝিয়ে বলবেন।
জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (814,710 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ইমাম সাহেব সূরা ফাতেহা শুরু করে দিলে তখন মুক্তাদির জন্য সানা পড়া বন্ধ করে দিতে হবে।

(২) মুক্তাদির তাশাহুদ পড়া শেষ হওয়ার পূর্বে ইমাম সাহেব সালাম ফিরিয়ে নিলে মুক্তাদি তাশাহুদ পূর্ণ করে তারপর সালাম ফিরাবে। তাশাহুদ না পড়ে সালাম ফিরানো অনুচিত। যদি কেউ তাশাহুদ না পড়েই ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে নেয়, তাহলে মাহকরুহের সাথে নামায আদায় হয়ে যাবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/28201

(১) সফর অবস্থায়  আপনার জন্য রোযা ভঙ্গ করার রুখসত রয়েছে। যদি আপনি রোযা রেখে সফর শুরু করেন, তাহলে যাত্রাপথে যেখানেই যে নামাযের ওয়াক্ত হবে সেখানে সেই নামায পড়বেন।যেখানেই ইফতারের সময় হবে, সেখানে ইফতার করবেন।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4049

(২) যখন যেই টাইম জোনের উপর থাকবেন, সেই অনুযায়ী সালাত পড়বেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 324 views
...