আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
গতবছর ১৯জুন ১২.৯৬ গ্রাম ২২ক্যারেটের সোনার জিনিস আমার মালিকানাধীন হয়। মানে ১ ভরির কিছু বেশি।
তার আগের বছর ১৮.৮৭+১.৬০ গ্রাম স্বর্ণ মোহরানা পাই।
এছাড়া আরো টুকটাক সোনার জিনিস আম্মু আমাকে দিয়েছে আম্মুর কাছেই তা গচ্ছিত থাকে তবে আমার ইচ্ছা হলে পড়ার সুযোগ,স্বাধীনতা আছে। ২টা আংটি,২জোড়া দুল এরকম ছোট জিনিস কিছু আছে।সেগুলোর সঠিক পরিমাপ আমি এই মুহূর্তে জানিনা।
আর একাউন্টে ১০হাজার ফিক্সড টাকা আছে। আর হাতে প্রায় ১০হাজার আছে যেগুলো কখনো ৫ হাজারেও নেমে যায়।
আর আমার নামে কারেন্ট একাউন্টে এমনভাবে টাকা আছে যে আমার অভিভাবক মারা গেলে আমি পাব কিন্তু অভিভাবক বেঁচে থাকা অবস্থায় আমি এর পরিচালক না। আমি জানিও না আসলে ঠিক কত টাকা রাখা হচ্ছে আর কত টাকা প্রতিনিয়ত খরচ হচ্ছে।
তাহলে মোট ৩৫ গ্রাম স্বর্ণ ধরলে আমার কত টাকা যাকাত আসবে?