السلام عليكم و رحمة الله و بركاته
আমি এক বিশাল জটিলতায় পরে আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাকে আমার আপন বড় খালামণি যিনি আমার বায়োলজিকাল মা, আমার আম্মু যিনি আমার বায়োলজিকাল মা নন তাকে দিয়েছিলেন আমার যখন ৩ মাস বয়স। আমার আম্মুর বাচ্চা হয় না দেখে তাই আমাকে দিয়েছেন, আর্থিক কোনো কারনে না। আমার খালুআব্বা যিনি আমার বায়োলজিকাল বাবা তিনি নাকি বলেছিলেন যে আমার বাবা মার যদি বাবু হয় তাহলে যেন আমাকে দিয়ে দেয় তাদের কাছে, কিন্তু আব্বু নাকি বলেছিলেন যে আমি ই তার প্রথম সন্তান হিসেবে থাকব সবসময় । আমার সব সার্টিফিকেট সহ সব জায়গায় আমার আসল আব্বু আম্মুর কোনো নাম নেই, আর প্রায় সবাই ই আমাকে আমার পালক বাবার মেয়ে(যিনি আমাকে পালন করেছেন) বলে যানে। যদিও পরিচিত অনেকেই জানে। পৃত্তি পরিচয় গোপন করা গুনাহ যেনে আম্মুকে জানাই। আম্মু আমাকে জানায় যে আম্মুও জানতো না আর এখন এসব চেঞ্জ করা কাইন্ড অফ ইম্পসিবল আর আমার আব্বু জানেন না যে আমি জানতে পেরেছি। উনি জানলে অনেএএক কষ্ট পাবেন আর রাগারাগি করবেন:)। উনারা যদিও আমার দুধমা- বাবা( ওয়াল্লাহু আ'লাম)।
আল্লাহর কসম আমার কখনো মনে হয় নাই উনারা আমার বাবা মা না। আর আমার আসল বাবা মারা গিয়েছেন আর বায়োলজিকাল আম্মু মানে যিনি আমার খালামণি উনিও খুব আফসোস করেন এই নাম নিয়ে জটিলতা তৈরি হওয়ার কারনে।
আমার কয়েকটা প্রশ্ন-
১. আমাকে কোথাও গেলে যেহেতু আমাকে আসল বাবা মার পরিচয়ে পরিচয় করানো হয়। এখানে আমি আগ বারিয়ে বলতেও পারতেসি না যে উনারা আমার আসল বাবা মা নন। ওয়াল্লাহি আমি আমার আসল বাবা মা র পরিচয় দিতে কোনো লজ্জা বোধ করি না। ওদের হয়তোবা যারা আমাকে পালন করেন তাদের থেকে একটু কম ভালোবাসি কিন্তু বাসি।
এখন আমার প্রশ্ন হলো আমার কি কোনো গুনাহ হবে?
২. আমি যদি ইনশাআল্লাহ হজ্জ, উমরাহ করি তাহলে কি আমার হজ্জ উমরাহ কবুল হবে? যেহেতু আসল বাবা মায়ের নাম নেই
৩. বিয়ের সময় সবাইকেই সব কিছু জানানো হবে ইনশাআল্লাহ কিন্তু জাতীয় পরিচয় পত্রে ত একিই ভুল নাম থাকবে। এক্ষেত্রে কী করা যেতে পারে?
৪. আর কোন কোন ক্ষেত্রে আমার গুনাহ হওয়ার পসিব্লিটস আছে? আল্লাহুমাগফিরলি।