আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
105 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (41 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,


১. আমি বললাম একটা ফার্মেসিতে কাজ করি। এখানে আমি জামাতে নামাজ আদায় করতে পারি তবে এশার জামাতের সময় কাষ্টমার বেশি থাকায় অনেক সময় জামাত সহ আদায় করা সম্ভব হয় না।আর আমার সাথে অন্য কোনো কর্মচারীকে নেওয়াও সম্ভব নয়। আমার নিয়ত থাকে যে জামাতেই সালাত আদায় করব,যদি জামাত না পাই মসজিদে কাউকে নিয়ে জামাত সহ সালাত আদায় করব। কিন্তু প্রায়ই লোক পাওয়া যায় না জামাত এর জন্য আর অনেকে রাজিও হয় না। আমার পরিবারে তেমন আর্থিক সমস্যা নাই তবে আমি নিজেকে অল্প বয়সে উপার্জনক্ষম হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা এই লিংকে থাকা প্রশ্নের উত্তরে বলেছিলেন "https://ifatwa.info/28889/" যে,

 "‌. জামাত তরকের আলাদা কোনো গুনাহ নেই। বরং একা একা নামাজ পড়লে জামাতের সওয়াব থেকে মাহরুম হবে।"

সে হিসেবে যদি কাজ করতে গিয়ে এইভাবে জামাত তরক হয় তবে তা কি জায়েয হবে?

২. ফার্মেসির ম্যানেজার একবার আমাকে  ৬০ টাকা দিয়ে ৩ টি নাগা সিঙ্গারা আনতে পাঠিয়েছিলেন একটি দোকানে। কিন্তু দোকানটি আমি না চিনায় অন্য দোকান থেকে নিয়ে আসি আর ঐখানে ৬০ টাকায় দুইটি সিঙ্গারা পাওয়া যায় তাই দুটিই এনেছি। এখন এতে কি তার হক নষ্ট হয়েছে?

৩. ২ নং ক্ষেত্রে করণীয় কি?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم 

(০১)
প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য জামাতের সঙ্গে নামাজ পড়া সুন্নাতে মুয়াক্কাদাহ তথা অনেকটা ওয়াজিবের কাছাকাছি। বিনাকারণে জামাত ছেড়ে দিলে ব্যক্তি গুনাহগার হবে।

নবীজি (সা.) কখনও জামাত তরক করতেন না। এমনকি অসুস্থ অবস্থায় যখন তিনি হাঁটতে পারতেন না, তখনও দুই সাহাবির কাঁধে ভর করে পা টেনে টেনে নামাজের জামাতে হাজির হয়েছেন। জামাতবিহীন একা একা নামাজ পড়েননি।

ইসলামে জামাআতের সহিত নামাজ পড়ার অনেক অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন-

لَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنِ الصَّلَاةِ إِلَّا مُنَافِقٌ قَدْ عُلِمَ نِفَاقُهُ، أَوْ مَرِيضٌ، إِنْ كَانَ الْمَرِيضُ لَيَمْشِي بَيْنَ رَجُلَيْنِ حَتَّى يَأْتِيَ الصَّلَاةِ.

আমাদের অবস্থা এমন ছিল যে, নামায (-এর জামাত) থেকে পিছিয়ে থাকত কেবল এমন মুনাফিক, যার নিফাক স্পষ্ট ছিল অথবা অসুস্থ ব্যক্তি। তবে আমরা অসুস্থদেরকেও দেখতাম, দুই ব্যক্তির কাঁধে ভর করে তারা নামাযের জন্য চলে আসত। -সহীহ মুসলিম, হাদীস ১৪৮৫

হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً.

অর্থাৎ একাকী নামায পড়া অপেক্ষা জামাতে নামায আদায় করা সাতাশ গুণ বেশি ফযীলতপূর্ণ। -সহীহ বুখারী, হাদীস ৬৪৫; সহীহ মুসলিম, হাদীস ১৪৭৫

আরো জানুনঃ
.
★সুতরাং প্রশ্নে উল্লেখিত অজুহাতে সবসময়ের জন্য ইশার জামাত ছাড়া জায়েজ নেই,অনেকদিন পরপর হঠাৎ এমনটি হলে গুনাহ হবেনা।

তবে উপরে উল্লেখিত কোন কারণে যদি জামাতে নামাজ না পড়তে পারেন, তাহলে একাকী নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে ইনশআল্লাহ।

এমতাবস্থায় একাকী নামাজ আদায় না করে পরামর্শ থাকবে, বাসায় এসে স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ আদায় করার।

আরো জানুনঃ- 

(২-৩)
কাজটি সঠিক হয়নি।

এমতাবস্থায় আপনার জন্য উচিত ছিল তাকে ফোন করে বিষয়টি জানানোর।

তার অনুমতি পেলে সেক্ষেত্রে আপনি দুইটি সিঙ্গারা নিয়ে যেতেন।

তদুপরি এটি যেহেতু ঘটেই গিয়েছে, এখন আপনার জন্য করণীয় হলো আপনি বিষয়টি ম্যানেজারকে বুঝিয়ে বলবেন।

সে যদি মেনে নেয়, তাহলে আর কোন সমস্যা নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...