আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
91 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
reshown by
১. হিন্দু দের বিয়েতে  কোন মুসলিম কে দাওয়াত দিলে সেখানে কি গ্রহণ করা যাবে?
যাওয়া যাবে কিনা বিয়ের অনুষ্ঠানে ? আর যদি যা-ওয়া যায় তাহলে কি তাদের রান্না করা সকল খাবার খাওয়া যাবে?

এ বিষয়ে ইসলাম কি বলে?

২. সামনে নির্বাচন, কেন্দ্র গিয়ে মেয়েদের ভোট দেওয়া উচিত হবে?
যেহেতু সেখানে অনেক লোকের সমাগম থাকবে। এ বিষয়ে করনীয় কি?
৩. সুন্নত অথবা নফল রোজা রাখার জন্য সেহেরি খেয়েও যদি জরুরি কারণ ছাড়াই রোজা ভেঙ্গে ফেলে এক্ষেত্রে করনীয় কি? পরবর্তী তে কি রোজা গুলো রেখে দিতে হবে?

৪.প্রায় সময় স্বপ্ন দেখি যে আমি নামাজ পড়ছি কিন্তু নামাজের জায়গাটা খুব সংকীর্ণ। এটার কারণ কি?

৫.তাওবার সালাত ও হাজতের সালাত কোন কোন ওয়াক্তে আদায় করা যাবে না?

৬.কোন কোন ওয়াক্তে কাযা সালাত আদায় করা যাবে না?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) হিন্দুদের বিয়েতে কোন মুসলিমকে দাওয়াত দিলে সেই দাওয়াত গ্রহণ করা যাবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5143

(২) যেহেতু বিষয়টা রাষ্ট্রীয় ভাগ্য নির্ধারণ মূলক। তাই পর্দা সম্মতভাবে নারীদেরকে কেন্দ্র গিয়ে ভোট দেওয়া অনুচিত হবেনা। তাছাড়া বিষয়টা যেহেতু ৫বৎসরে একদিন হয়, এবং এলাকার নারীগণ এলাকায়ই ভোট প্রদান করেন, সুতরাং বিষয়টা রুখসতযোগ্য বলেই মনে হচ্ছে। 

(৩) সুন্নত অথবা নফল রোজা রাখার জন্য সেহেরি খেয়েও যদি জরুরি কারণ ছাড়াই রোজা ভেঙ্গে ফেলে তাহলে পরবর্তীতর কাযা রাখতে হবে।  

(৪) স্বপ্নে নামায রহমত বরকতের আলামত। 

(৫) তাওবার সালাত ও হাজতের সালাত যে কোনো সময় আদায় করা যাবে।

(৬) যে কোন সময় যে কোনো ওয়াক্তে কাযা সালাত আদায় করা যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...