আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
58 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম!

উস্তাদ কেমন আছেন?
উস্তাদ বরতমানে YouTube এ বিভিন্ন ইনকাম সাইট নিয়ে video আছে, যেমন একাউন্ট খুললে ১০০ টাকা বনাস। ৫০০ টাকা দিয়ে একটা পন্য কিনলে প্রতিদিন আপনাকে ১২০ টাকা দিবে আর ১৫০ টাকা হলেই আপনি টাকা বের করতে পারেন। যে আপনার মাধ্যমে এই সাইটে ঢুকবে সেও যদি পন্য কিনে তবে তার থেকে ২৫% লাভ আপনাকে দেওয়া হবে।
তবে এই সাইটগুলা টাকা দিতেও পারে নাও পারে।

উস্তাদ এগুলা কি শরিয়া মোতাবেক জায়েজ?


আসসালামু আলাইকুম ওস্তাদ

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এম. এল. এম কম্পানি সমূহে শরীয়তের বেশ কিছু নিষিদ্ধ বিষয়াবলী পাওয়া যাওয়ার ধরুন উলামায়ে কেরামগণ উক্ত ব্যবসা কে নাজায়েয বলে থাকেন।

নিষিদ্ধ বিষয় সমূহ যেমনঃ -
(১)এক চুক্তির মধ্যে অন্য চুক্তির শর্ত করা।
(صفقتان في صفقة)
(২)চুক্তিকে শর্তের সাথে ঝুলন্ত রাখা।
(التعليق بالشرط)
(৩)ধোঁকা ও অনিশ্চয়তা 
(غرر)
(৪)বিনিময়হীন শ্রম
(العمل بلا أجرة)
(৫) শ্রমহীন বিনিময়
الأجرة بلا عمل
(৬)সুদ ( الربا)

এসবই শরীয়তে নিষিদ্ধ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5190


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একাউন্ট খুললে ১০০ টাকা বোনাস। এটা জায়েয হবে যদি তাতে অন্য কোনো হারাম না থাকে। ৫০০ টাকা দিয়ে একটা পন্য কিনলে প্রতিদিন আপনাকে ১২০ টাকা দিবে, এটা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 330 views
0 votes
1 answer 232 views
...