আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
423 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় মুসলমানের জন্য গণভোট বা নির্বাচনে ভোট দেওয়ার শরঈ হুকুম কী?

বিশেষ করে এমন পরিস্থিতিতে, যখন সব প্রার্থী বা দলই সম্পূর্ণ শরঈ আদর্শের উপর প্রতিষ্ঠিত নয়; তবে তাদের মধ্যে একজন তুলনামূলকভাবে কম মন্দ, অথবা যার ক্ষমতায় এলে দেশ আগের তুলনায় কিছুটা ন্যায়পরায়ণতা, নিরাপত্তা বা দ্বীন পালনের সহনশীল পরিবেশ থাকবে—এমন আশা করা যায়।

এই অবস্থায় বৃহত্তর ক্ষতি প্রতিরোধ ও কম ক্ষতি গ্রহণের নিয়তে কি তাকে ভোট দেওয়া শরঈভাবে বৈধ হবে?

নাকি গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হওয়ার কারণে ভোট দেওয়া সম্পূর্ণরূপে নাজায়েয বলে গণ্য হবে?

এ বিষয়ে কুরআন–সুন্নাহ ও উসূলুল ফিকহের আলোকে সুস্পষ্ট দিকনির্দেশনা কাম্য।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গনভোট যা মানুষ ও রাষ্ট্র সংস্কারের জন্য হবে, সেই ভোট দেওয়া যাবে। এবং বর্তমান সময়ের আলোকে সেই ভোট প্রদান করাটা জরুরী।

নির্বাচনে যোগ্য ও আমানতদার প্রার্থীকে ভোট দেওয়া যাবে।

গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদান করার বিষয়টা যেহেতু বিতর্কিত ও মতানৈক্য পূর্ণ। সেই বিবেচনায় উপমহাদেশের কয়েকটি দারুল ইফতার ফাতাওয়া সংযুক্ত করা হল, এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2030

........................................................................................................................................................................................................


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...