আসসালামু আলাইকুম,
আমার স্ত্রীর বিয়ের সময় তার কাছে ২১,০০০ টাকা ব্যাংকে জমা ছিলো তার একাউন্টে। আমাদের বিয়ে হয় ১২ জমাদিউল আওয়াল ১৪৪৬ হিজরী আরবি মাস অনুযায়ী। বিয়ের আগের দিন আমি তাকে প্রায় ১ ভরির মতো স্বর্ণ প্রদান করি। এছাড়া তার বাবা তাকে ২ ভরির মতো সোনা দেন। ১৪৪৭ হিজরীর ১২ জমাদিউল আওয়াল তারিখের দিকে তার জমানো টাকা হয় প্রায় ৩৮,০০০ টাকা। আর সোনা আগের মতোই টোটাল ৩ ভরির মতো৷ তার এখনো যাকাত দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। এখন যাকাতের হিসাবে তাকে কত টাকা দিতে হবে টোটাল??
সোনার দাম কি বর্তমান জানুয়ারি মাসের দামের হিসেবে দিতে হবে? নাকি গত বছরের ১২ জমাদিউল আওয়াল মাসে যখন তার নির্ধারিত সময় হয়েছিল যাকাত দেওয়ার যে দাম ছিল সেটা অনুযায়ী দিতে হবে??