আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
99 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (11 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি হুজুর ভালো আছেন,
আমার একটা ব্যবসায় ৪ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে,
আমি প্রতিবছর রমজানে যাকাত দেই,
এই বছর হাতে যেমন কোনো টাকা নেই,
রমজানের পরে যদি আমি যাকাত দেই সেই যাকাত আদায় হবে?
আমি কিছু ঋণও আছি,
যেমন আমার স্ত্রী মোহরের ৭০ হাজার টাকা পাবে,
তোমার আম্মা ৩০ হাজার টাকা পাবে,
আমার বোন ৯ হাজার টাকা পাবে,
তো এটার কোন সময় নির্ধারিত নেই আমি মানে আস্তে আস্তে দেই মাঝে মাঝে এক হাজার দুই হাজার করে,
আবার অনেক সময় তিন-চার মাস দেওয়া হয় না এখন আমার এই চার লক্ষ টাকা থেকে কি বাদ যাবে যাকাতের হিসাব করার সময়?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://www.ifatwa.info/63063/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
যাকাত সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন:
﴿خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيۡهِمۡۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٞ لَّهُمۡۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ١٠٣﴾ [التوبة: 103]
“তাদের সম্পদ থেকে সদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে এবং তাদের জন্য দো‘আ কর, নিশ্চয় তোমার দো‘আ তাদের জন্য প্রশান্তিদায়ক”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৩]

অপর আয়াতে তিনি বলেন:
﴿وَٱلَّذِينَ يَكۡنِزُونَ ٱلذَّهَبَ وَٱلۡفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٖ ٣٤﴾ [التوبة:34]
“যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৩৪]

অপর আয়াতে তিনি বলেন:
﴿وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِۦ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ ١٨٠﴾ [آل عمران:180]

“আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে, তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর, যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে”। [সূরা আলে ইমরান, আয়াত: ১৮]

★শরীয়তের বিধান হলো, অনাদায়ী মোহরের টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে না। তবে যদি উক্ত ব্যাক্তি চলতি যাকাতবর্ষের মধ্যেই মোহর আদায় করে দেওয়ার ইচ্ছা করেন তাহলে সেক্ষেত্রে ঐ পরিমাণ টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে।

উল্লেখ্য, বিশেষ কোনো ওজর ছাড়া মহর আদায়ে বিলম্ব করা উচিত নয়। বরং একসাথে না পারলে ধীরে ধীরে হলেও তা আদায় করে দেওয়া উচিত।
(নাজমুল ফাতওয়া ৩/৩৩,ইমদাদুল আহকাম ২/২১১)

قال فی العالمگیریۃ ولوکون لہ ضیعۃ تساوی ثلثۃ الاف ولاتخرج مایکفی لہ ولعیالہ اختلفوافیہ قال محمد بن مقاتل :یجوز لہ اخذ الزکوٰۃ اھ(ص۱۲۲ج۱)وفیہ وذکر البزروی شرح الجامع الکبیر قال مشائخنا رحمھم اللہ فی رجل علیہ مھر موٗ جل لامرأتہ وھولایرید اداء ہ لایجعل مانعاًمن الزکوٰۃ لعدم المطالبۃ بہ عاد ۃ وانہ حسن ایضاًھکذا فی جواھر الفتاوی اھ(ص۱۱۱ج۱)-
সারমর্মঃ-
আমাদের মাশায়েখগন রহঃ সেই ব্যাক্তির ব্যপারে বলেছেন, যার উপর তার স্ত্রীর মোহর মুয়াজ্জাল রয়েছে রয়েছে,আর সে তাহা আদায় করার ইচ্ছায় নেয়,তাহলে এটি যাকাত আদায়ে বাধা প্রদানকারী হবেনা।

বাদাইউস সানায়ে' নামক গ্রন্থে আছেঃ- 
وقال بعض مشايخنا: إن المؤجل لايمنع؛ لأنه غير مطالب به عادةً، فأما المعجل فيطالب به عادةً فيمنع، وقال بعضهم: إن كان الزوج على عزم من قضائه يمنع، وإن لم يكن على عزم القضاء لا يمنع؛ لأنه لايعده دينًا وإنما يؤاخذ المرء بما عنده في الأحكام".
( كتاب الزكاة، فصل في شرائط  الفرضية، ٢ / ٦، ط:  سعيد)
সারমর্মঃ-
মোহরে মুয়াজ্জাল যাকাত আদায়ে বাধা প্রদানকারী হবেনা।
কেননা সেটি চাওয়া হয়না।
কিছু উলামায়ে কেরামগন বলেছেন যে যদি স্বামী তাহা আদায় করার প্রবল ইচ্ছাধারী হয়,সেক্ষেত্রে তাহা যাকাত আদায়ে বাধা প্রদানকারী হবে।
নতুবা তাহা যাকাত আদায়ে বাধা প্রদানকারী হবেনা।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি রমজানের পরে যাকাত দেন, তবুও সেই যাকাত আদায় হবে।

ওযর বশত যাকাত আদায়ের বিলম্ব হওয়ার দরুন আপনার গুনাহ হবে না।

তবে বিনা ওযরে কেহ যাকাত আদায়ের বিলম্ব করলে তার গুনাহ হবে।

আপনার স্ত্রী মোহরের যে ৭০ হাজার টাকা আপনার থেকে পাবে,এটি চার লক্ষ টাকা থেকে যাকাতের হিসাব করার সময় বাদ যাবেনা।

তবে আপনার আম্মা যে ৩০ হাজার টাকা পাবে, এবং আপনার বোন যে ৯ হাজার টাকা পাবে,এটি চার লক্ষ টাকা থেকে যাকাতের হিসাব করার সময় বাদ যাবে।

তবে যদি আপনি চলতি যাকাত বর্ষের মধ্যেই ৭০ হাজার টাকা মোহর আদায় করে দেওয়ার পূর্ণ ইচ্ছা করেন, তাহলে সেক্ষেত্রে ঐ পরিমাণ টাকা যাকাতের হিসাব থেকে বাদ যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...