ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাকাত যে দেশের হিসাবেই করা হোক না কেন, সম্পূর্ণ ক্রমবর্ধমান মালের ২.৫% ই যাকাত দিতে হবে। সম্পদ যে দেশে থাকবে, সে দেশের হিসেবেই তো যাকাতের হিসাব করা সাধারণ বিষয়। দেশীয় মুদ্রায় হিসাব করা হোক বা বিদেশি মুদ্রায় হিসাব করা হোক , যাকাত কিন্তু ২.৫% দিতে হবে।