আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
93 views
in পবিত্রতা (Purity) by (3 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

শাইখ আমি একজন মেয়ে। আমার প্রশ্নের উত্তর আপনাদের ওয়েবসাইটে ছিল। কিন্তু তারপরও আমি এই ব্যাপারে একটু কনফিউজড। উত্তরটা জানা আমার খুব দরকার তাই নিশ্চিত হতে জিজ্ঞেস করছি।

পিরিয়ড শেষে ফরজ গোসল করার সময় আমি প্রথমে নামাজের ওজুর মতো ওজু করে তারপর সারা শরীরে পানি দেওয়ার মাধ্যমে গোসল শেষ করি।
১)যখন আমি প্রথমে নামাজের ওজুর মতো ওজু করছি তখন যদি আমার সাদা স্রাব বের হয় বা বায়ু বের হয় অথবা কৃমি বের হয় অথবা ওজু ভঙ্গের যে কোনো কারণ ঘটে তাহলে কি আমি আবার প্রথম থেকে ওজু করবো?


২)যখন আমি ওজু শেষ করে মগ দিয়ে গায়ে পানি ঢালছি এমন সময় আমার সাদা স্রাব বের হলো অথবা বায়ু বের হলো অথবা ওজু ভঙ্গের কোনো কারণ ঘটলো। তাহলে কি আমি গায়ে পানি ঢালা বাদ দিয়ে আবার প্রথম থেকে ওজু করা শুরু করবো?নাকি গোসল চালিয়ে যাবো?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফরজ গোসল আদায় করা প্রায় শেষ,শুধুমাত্র পা ধোয়া বাকি।এমন অবস্থায় যদি বায়ু নির্গত হয়,তাহলে আবার নতুন করে প্রথম থেকে সম্পূর্ণ গোসল করতে হবে না বরং গোসলের বাদবাকী কাজ সমাপ্ত করে নিলেই হবে।  তবে অজু করা অবস্থায় দুয়েক অঙ্গ বাকী থাকাবস্থায় যদি অজু চলে যায়, তাহলে নতুন করে আবার অজু করতে হবে।(মালাবুদ্দা মিনহু-১/৪১)
الفقه على المذاهب الأربعة (1/ 49):
’’ومنها: أن لايوجد من المتوضئ ما ينافي الوضوء مثل أن يصدر منه ناقض للوضوء في أثناء الوضوء. فلو غسل وجهه ويديه مثلاً ثم أحدث فإنه يجب عليه أن يبدأ الوضوء من أوله. إلا إذا كان من أصحاب الأعذار‘

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8672

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)ফরয গোসলের পূর্বে অজু করা অবস্থায় সাদা স্রাব বের হলে বা বায়ু বের হলে কিংবা ওজু ভঙ্গের যে কোনো কারণ ঘটলে আবার প্রথম থেকে ওজু করা মুস্তাহাব। 

(২)এমতাবস্থায়ও আবার প্রথম থেকে অজু করা মুস্তাহাব।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
ফরজ গোসল করার সময় ওজু ভেঙে গেলে  ওজু আবার প্রথম থেকে না করি তাহলে ফরজ গোসল হবে না হুজুর?
আপনি তো বললেন ওজু আবার প্রথম থেকে করা মুস্তাহাব।মুস্তাহাব মানে কি?
by (807,660 points)
গোসল হবে। মুস্তাহাব অর্থ হল, অজু করে নিলে ভালো। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...