জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফরয গোসল করার সময় যদি কোনো কারনে বায়ু ত্যাগ হয় অথবা পেশাব বের হয় তখন আবার কুলি করা ও নাকে পানি দিতে হবেনা।
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ
শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই /বোন,
গোসলের দ্বারা শরীর পাক হওয়ার ক্ষেত্রে উক্ত বায়ু বের হওয়া ও না বের হওয়ার কোন সম্পর্কই নেই। এর দ্বারা গোসলের মাঝে কোন প্রভাব সৃষ্টি করবে না। গোসলের ফরজ আদায় করে গোসল আদায় করলে গোসল আদায় হবে যাবে। বায়ু বের হওয়ার দ্বারা মানুষ হুকুমের দিক থেকে নাপাক হয়, শারিরিক দিক থেকে নাপাক হয় না।
"و لو ضرب یدیه فقبل أن یمسح أحدث لا یجوز المسح بتلک الضربة کما لو أحدث في الوضوء بعد غسل بعض الأعضاء الخ."
(الفتاوی الهندیة، کتاب الطھارة، الباب الرابع فی التیمم، الفصل الأول،26/1، ط: المطبعة الکبری الأمیریة، بولاق، مصر)
সারমর্মঃ-
যদি কাহারো তায়াম্মুম করার জন্য মাটিতে হাত মারার পর মাসাহ করার পূর্বেই অযু ভেঙ্গে যায়, তাহলে ওই হাত দ্বারা মাসাহ জায়েজ নেই। কারো যদি গোসলের কয়েকটি অঙ্গ ধোয়ার পর আবার অজু ভেঙ্গে যায় সেক্ষেত্রেও এমনটি হবে।
যদি গোসলের মাঝে ওযু ভেঙ্গে যায় তাহলে পুরোপুরি গোসল দ্বিতীয়বার করা আবশ্যক হবে না তবে গোসলের পূর্ণতার জন্য বাকি অঙ্গ গুলো ধোয়াই যথেষ্ট।
তদুপরি গোসলের মধ্যে ওযু ভেঙ্গে যাওয়ার পর যদি ওযুর অঙ্গ গুলো ধোয়া না হয় সেক্ষেত্রে গোসলের পর পুরোপুরি অজু করে নেওয়া আবশ্যক তবে যদি গোসলের মাঝে ওযু ভেঙ্গে যাওয়ার পর অজুর অঙ্গ গুলো ধোয়া হয়ে যায়, সেক্ষেত্রে অযু করা জরুরী নয়।
সুতরাং গোসল চলাকালীন বায়ি বের হলে বায়ু বের হচ্ছে হোক সমস্যা নেই, আপনি আপনার মত গোসলের ফরজ আদায় করে সুন্দরভাবে ফরজ গোসল শেষ করবেন।
তবে এক্ষেত্রে বায়ু বের হওয়ার পর যদি ওযুর অঙ্গ গুলো পুনরায় ধোয়া না হয়, সেক্ষেত্রে গোসলের পর পুরোপুরি অজু করে নেওয়া আবশ্যক।
তবে যদি গোসলের মাঝে বায়ু বের হওয়ার পর অজুর অঙ্গ গুলো পুনরায় ধোয়া হয়ে যায়, সেক্ষেত্রে আর অযু করা জরুরী নয়।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার যদি গোসলের ওযুর সময় ওযু ভেঙ্গে যায় বা গোসলের ওযুর পর অন্যান্য অঙ্গ ধরার সময় ওযু ভেঙ্গে যায়, সেক্ষেত্রে আপনি গোসল চালিয়ে যাবেন। পুনরায় ওযু করতে হবে না।
তবে যদি অযু ভেঙ্গে যাওয়ার পর যদি ওযুর অঙ্গ গুলো পুনরায় ধোয়া না হয়, সেক্ষেত্রে গোসলের পর পুরোপুরি অজু করে নেওয়া আবশ্যক।
( আপনি প্রশ্নে যে দুটি ফতোয়ার কথা উল্লেখ করেছেন, দুটি মূলত ভিন্ন প্রেক্ষাপট। একটি হল গোসলের ওযু। আরেকটি হলো শুধু অজু। সুতরাং উভয় ক্ষেত্রে একই প্রশ্নের দুই ধরনের উত্তর হয়নি বরং দুই ধরনের প্রশ্নের এখানে আলাদা উত্তর দেওয়া হয়েছে।)