আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
121 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার বিয়ের মোহর সম্পর্কে একটি ছিল। আশা করছি, আমার পুরো বিষয়টি বিবেচনা করে একটি সদুত্তর দিবেন ইং শা আল্লহ।

আমি জানি, সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে মোহর প্রদান করার পর সেই মোহর দিয়ে স্ত্রী কি করবেন সে বিষয়ে তিনি পুরোপুরি স্বাধীন। তিনি যেভাবে খুশি সেগুলো ব্যয় করতে পারেন, এখানে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার/তার উপর সামান্য কোনো দাবি রাখার কোন অধিকার নাই বরং সেটা হবে অবৈধ।

হুজুর, আমি তো আমার স্ত্রীকে মোহর হিসেবে যেকোন কিছুই দিতে পারি তাই না? আমি তো উমরাহও তাঁকে উপহার হিসেবে দিতেই পারি? যদিও সবাই স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সাধারণত এইসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে, বর্তমানে তো স্বর্ণের দাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় স্ত্রীকে স্বর্ণের কোন ভাল জিনিস দেয়া প্রায় আমার প্রসঙ্গে অসম্ভব। তবে খুব ছোট/সামান্য স্বর্ণের ১-২ টি জিনিস হয়ত দেয়া যায়। আর সাথে বাকি যে টাকাটা থাকবে সেটি দিয়ে স্বর্ণ বা অন্য কোন কিছু না দিয়ে আমি আমার স্ত্রীকে উমরাহ উপহার দিতে চাই ইং শা আল্লহ। কিন্তু আমার পক্ষে আর্থিক সংকট ও বিভিন্ন ব্যস্ততাজনিত কারণে এই মুহূর্তে উমরাহ পালন করা সম্ভব নয়। কিন্তু আমি অবশ্যই যত দ্রুত সম্ভব আমার স্ত্রীকে নিয়ে উমরাহ করতে চাই। তবুও আমার হয়ত (৬ মাস - ১ বছর) ± সময় লাগতে পারে, আল্লহ আ'লাম। তবে খুব করে আমার এই স্বপ্ন পূরণ করতে চাই ইং শা আল্লহ। হুজুর, আমি আমার স্ত্রীকে সেই উমরার অর্থ এখন বিয়ের সময় যে দিব না, বিষয়টি কিন্তু এমন না। আমি যে পরিমাণ অর্থ/সম্পদ আমার সামর্থ্য অনুযায়ী তাঁকে দেওয়ার নিয়ত করেছি, সেটা অবশ্যই পুরোটা বিয়ের দিনই তাকে পরিশোধ করে দিব ইং শা আল্লহ। হুজুর, আমার প্রশ্ন মূলত এখানেই। আমি যে নিজের। অপারগতার কারণে এখন দুজন মিলে উমরাহে যেতে পারব না, পরে ইং শা আল্লহ অবশ্যই যাব, কিন্তু কবে যদিও নির্দিষ্ট করে বলতে পারি না। এমতাবস্থায়, আমি উনাকে বর্তমানে না যেতে পারার কারণে উমরাহের জন্য উনাকে নগদ ১৫০০০০ টাকা দেই, শুধু এজন্যই যেন আমাদের সম্পর্কের বিষয়টা হালাল হয়। কিন্তু টাকাটা তো উমরাহর জন্যই দিচ্ছি। এখন আমি যদি এভাবে উনাকে মোহরানা দেই, এটি কি হালাল হবে? নাকি আবার এটাও আবার মোহর দিয়ে শর্ত দেয়া হিবেবে গণ্য হবে? আমি আসলেই বুঝতে পারছি না। আমার একবার বিষয়টি মনে হচ্ছে হালাল/জায়েজ, একবার বিপরীত মনে হচ্ছে। অনুগ্রহপূর্বক বিষয়টি জানাবেন ইং শা আল্লহ।

হুজুর, আমি যত দ্রুত সম্ভব উমরাহ করতে যেতে চাই। কিন্তু একসাথে ২ জনের টাকার সংকুলান করা আমার জন্য বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রায় অসম্ভব। কবে নাগাদ ২ জন একত্রে যাবার মত অর্থের সক্ষমতা অর্জন করতে পারব জানি না।।এক্ষেত্রে একজনের অর্থের ব্যবস্থা হয়ে থাকলে বাকি একজনের টা একটু কষ্ট করে ধীরে ধীরে হয়ত ম্যানেজ করতে পারব, কিন্তু ২ জনের জন্য করতে গেলে প্রায় দ্বিগুণ সময়ের প্রয়োজন হবে, আর এটা আমার জন্য বেশ কঠিনও। সেক্ষেত্রে যে যত দ্রুত সম্ভব যেতে চাই সেই ইচ্ছাটাও আর সহজে পূরণ হবে না, আবার বিয়ের মোহরের হিসেবে উমরাহ উপহার দেয়াও আর সম্ভব হবে না।
এমতাবস্থয়, কিভাবে আমার ইচ্ছাটি হালাল উপায়ে পূরণ হতে পারে? আমার চিন্তার বাইরেও এই স্বপ্নটিকে পূরণ করার জন্য বিকল্প কোন হালাল উপায় থাকলেও সাজেস্ট করতে পারেন ইং শা আল্লহ, খুব কৃতজ্ঞ থাকব।
জাযা কুমুল্লহি খইর।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

واحل لكما ما وراء ذلكم ان تبتغوا باموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فاتوهن اجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة ان الله كان عليما حكيما

উল্লিখিত নারীরা ছাড়া অন্যদেরকে তোমাদের জন্য বৈধ করা হয়েছে, যে স্বীয় সম্পদ দ্বারা প্রয়াসী হবে তাদের সাথে বিবাহবন্ধনে, ব্যভিচারে নয়। অতএব তাদের নিকট থেকে তোমরা যে আনন্দ উপভোগ করেছ (সে কারণে) তাদের ধার্যকৃত মোহর তাদেরকে প্রদান করবে। আর মোহর নির্ধারিত থাকার পরও কোনো বিষয়ে পরস্পর সম্মত হলে তাতে তোমাদের কোনো অপরাধ হবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।-সূরা নিসা : ২৪

وفی الھندیۃ (302/1):
الباب السابع فی المھر: المھر انما یصح بکل ماھو مال متقوم۔

যেই জিনিসের মুল্য নির্ধারন করা যায়,সেটাই মোহর হতে পারে।
,
যেই বস্তুর দাম ধরা যায়,যার মূল্য নির্ধারন করা যায়,যেটা সম্পদ  হিসেবে ধরা হয়,সেটাই মোহর হতে পারে।
,
সুতরাং মোহরানা হিসেবে "একটি সূরা মুখস্থ বা কুরআন শিখানো" মোহরানার অন্তর্ভুক্ত হবেনা। 

আরো জানুনঃ 
,
★তবে ইমাম শাফেয়ী রহঃ সহ আরো কিছু ইসলামী স্কলারদের মতে সুরা মোহরানা হতে পারে।
সুতরাং তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন। 
কোনো সমস্যা নেই।             

https://www.ifatwa.info/116837/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
হজ্ব বা উমরাহকে মহর হিসেবে নির্ধারণ করে বিয়ে করলে বিয়ে তো শুদ্ধ হয়ে যাবে। তবে স্বামীর উপর মহরে মিছিল ওয়াজিব হবে। মহরে মিছিল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5929

لما في البحر الرّائق:
"وأشار المصنف إلى أنه لو تزوجها على أن يحج بها وجب مهر المثل لكن فرق في الخانية بين أن يتزوجها على أن يحج بها وبين أن يتزوجها على حجة فأوجب في الأول مهر المثل وفي الثاني قيمة حجة وسط".(كتاب النكاح، باب المهر، ج:3، ص:168، ط:دار الكتاب الإسلامي)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
মোহরানা হিসেবে উমরাহ আদায়ের কথা বললে সেক্ষেত্রে মোহরে মিছিল ওয়াজিব হবে।

মোহরে মিছিল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5929

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি সরাসরি দেড় লক্ষ টাকা মোহরানা হিসেবে উল্লেখ করতে পারেন।

তাহলে আর্থিক সমস্যার বিষয়টি নিয়ে আর কোন ঝামেলা হবে না।

এক্ষেত্রে বিবাহের পর আপনি দেড় লক্ষ টাকা আপনার স্ত্রীকে বুঝিয়ে দিবেন। আর যদি আর্থিক সমস্যা হয়, তাহলে স্ত্রীর অনুমতি সাপেক্ষে আপনি পরেও দিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...