আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
143 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম
আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা সুদ এসেছে । মূল টাকা রেখে এখন এই টাকা আমি সওয়াব পাওয়ার নিয়্যত ছাড়া কোনো গরীবকে বা মসজিদ নির্মাণ ব্যতীত অন্যান্য কাজে দান করে দিতে পারছি না, ঐ সুযোগটা নেই ।এখন এই টাকাটাই যদি আমি আমার মা/আমার হাসবেন্ডকে গিফট হিসেবে দিয়ে দেই তাহলে কি সুদ খাওয়ার গুনাহ তাদেরও হবে বা আমারও হবে ?
অথবা আমার ফ্যামিলির অন্য কাউকে হাদিয়া হিসেবে দিতে পারবো?


***আমার মা এবং হাসবেন্ড দুপক্ষই স্বচ্ছল
*** তারা যদি কখনো আমার অগোচরে আমাকে কোনো হাদিয়া দেয় ঐ টাকা দিয়ে বা আমার প্রয়োজনে টাকা দেয় বা খাবারের জিনিস কিনে আনে , পরে যদি আমার মনে সুদের টাকা হতে পারে এটা নিয়ে সন্দেহ হয়,তাহলে কি করবো?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা জনকল্যাণ মূলক কাজে ব্যবহার করবেন(জাদীদ ফেকহি মাসাঈল-৪/৫২) কিংবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
 من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুদের টাকার একমাত্র হকদার গরীব মিসকিন। গরীব মিসকিনদেরকেই দিতে হবে। যেহেতু আপনার মা এবং হাসবেন্ড দুপক্ষই স্বচ্ছল, তাই তাদেরকে দিতে পারবেন 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
আমার মা আর হাসবেন্ড স্বচ্ছল বলতে বুঝিয়েছি, তাদের আলহামদুলিল্লাহ কোনো অভাব নেই । আর গরীবদের দেওয়ার সুযোগ নেই বলতে, আমার অ্যাকাউন্ট আমার বাবার বাড়ির তত্ত্বাবধানে তৈরি, ঐ এলাকাতেই । এখন, আমাকে সদকা করতে গেলে হয়তো অনেক কথার সম্মুখীন হতে পারে , তবু চেষ্টা করবো ইনশাআল্লাহ গরীবদের মাঝে বিলিয়ে দেওয়ার । তবে আমি চাচ্ছি না কোনো মতেই এটা আমি বা আমার কাজে কোনোভাবে অন্তর্ভুক্ত হোক, সদকা করার আগে । আমার পরিবারের মধ্যে, আমার নানা-নানু আর বড় ফুফু আছেন, যাদের নিজস্ব ইনকাম নেই, তারা তাদের সন্তানদের অধীনে জীবনযাপন করেন তারাই খরচপাতি দিয়ে থাকেন । আমি কি আমার নানা-নানু বা আমার বড় ফুফুকে এই সুদের টাকাটা সাহায্য বা হাদিয়া হিসেবে দিতে পারবো ?
by (814,710 points)
আপনি নানা-নানু বা ফুফুদেরকে সওয়াবের নিয়ত ব্যতিত সুদের টাকা দিতে পারবেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...