আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
113 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আমার পরিবার আমাকে কোনোভাবেই সহশিক্ষা ছাড়তে দিবে না। এই নিয়ে আরো দুইবার জিঙ্গাসা করা হয়েছিলো।
আমি তাদেরকে অনেক বুঝিয়েছিলাম আমায় মাদ্রাসায় নাজেরা এবং হিফজ পড়তে দেওয়ার জন‍্য।
 অনেক কিছুর পর আমার পরিবার আমাকে জানিয়েছে যে তারা আমাকে মাদ্রাসায়  নাজেরা শিখে হিফজ পড়ার সুযোগ দিবে কিন্তু তার সাথে পাশাপাশি আমাকে জেনারেলের ভার্সিটি পড়াশোনাটাও আমাকে কন্টিনিউ করা লাগবে।
তো আমি তাদেরকে আইওএম এর অফলাইন মাদ্রাসা মাদিনাতুল বানাত এ ভর্তি হওয়ার কথা বলেছিলাম। কিন্তু সেটা আমাদের এখান থেকে অনেক দূরে হওয়ায় তারা সেখানে দিতে চাচ্ছে না বরং কাছেই একটি মাদ্রাসায় দিতে চাচ্ছে যেটা খুবই ছোট পরিসরে তৈরি করা মাদ্রাসা।
তো আমি সেখানে গিয়েছিলাম দেখার জন্য এবং সেখানে গিয়ে আমি দেখলাম কিছু ছাত্রী যাদের  বয়স হয়তো ১০-১৩ হবে, তারা পুরোপুরি সতর ঢেকে নামাজ পড়ছে না। আবার তারা উস্তাযা বলে না ডেকে মেডাম বলে সম্মোধন করছে।
  তাই আমার মনে হচ্ছে তারা হকপন্থী হবে  কীনা? তারা কী বতর্মান সময়ে চারপাশের এতো বিদআতীর মধ্যে  সঠিক শিক্ষা দিতে পারবে কিনা? এসব আমি সঠিক ভাবে জানিনা।

১) এমতাবস্থায় আমি বুঝতে পারছি না এর ব‍্যাপারে নিশ্চিত না হয়ে এখানে ভর্তি হওয়া উচিত হবে কিনা?

আমার পক্ষে যতটুকু খোজ নেওয়া সম্ভব ততটুকু নিয়েছি এর থেকে বেশি খোঁজ নেয়া আর সম্ভব হচ্ছেনা।

আর আমাদের আশেপাশে তেমন ভালো বড় কোনো মাদ্রাসা নেই। আর আমার বাবা-মা আমাকে দূরে কোথাও ভর্তি করতে রাজি নয়।
আর এই মাদ্রাসার ব‍্যাপারে সেভাবে খোঁজখবর নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারন সবাই বলছে মাদ্রাসা কি তারা পড়াশোনা না করেই খুলছে, উস্তাযা কী কিছু না জেনেই হইছে ইত্যাদি। মাদ্রাসা ভালোই, বরং আমিই বেশি করছি এসব বলছে।

****এখন আমার কী করা উচিত?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হারূন আল-আবদী (রহঃ) থেকে বর্ণিত।
عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، قَالَ كُنَّا إِذَا أَتَيْنَا أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لَنَا " إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا "
তিনি বলেন, আমরা আবূ সাঈদ আল খুদরী (রাঃ) -এর কাছে এলেই তিনি বলতেনঃ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিয়ত অনুযায়ী স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলতেনঃ লোকেরা অবশ্যই তোমাদের অনুগামী। অচিরেই পৃথিবীর দিকদিগন্ত থেকে লোকেরা তোমাদের নিকট দ্বীনি ইলম অর্জনের জন্য আসবে। তারা যখন তোমাদের নিকট আসবে,তখন তোমরা তাদেরকে ভালো ও উত্তম উপদেশ দিবে।(সুনানু তিরমিযি-২৪৯,তিরমিযী ২৬৫০-৫১,মুওয়াত্ত্বা মালিক ২৪৭।)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি জেনারেল শিক্ষা গ্রহণের পাশাপাশি হিফজ মাদরাসায়ও ভর্তি হবেন। যেহেতু আপনার উল্লেখিত মাদরাসাটি বাসার পাশেই অবস্থিত, তাই সেখানেই আপাতত ভর্তি হয়ে যাবেন। ভর্তি হয়ে পড়াশোনা করুন। তাদের কোনো কর্মকাণ্ডে সন্দেহ হলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। শুধুমাত্র মেম ডাকা বা ক্যাম্পাসের ভিতরে ১২/১৩ বৎসরের বালিকাদের পরিপূর্ণ পর্দা না করার কারণে তাদেরকে বিদাতি বিবেচনা করা যাবে না। তবে যদি ক্যাম্পাসের বাহিরেও পরিপূর্ণ পর্দা না করা হয় এবং এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোনো বিধিনিষেধ না থাকে,তাহলে তখন বিষয়টিকে আমলে নেয়া যেতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...