আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
31 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম। কোন স্বামী যদি সাংসারিক জীবনে স্ত্রী ও সন্তানের প্রতি অনেক জুলুম করে এবং শরীয়তের ওজর ছাড়া ডিভোর্স দেয়।আবার সন্তানের ভরণপোষণও না দেয় তাহলে এর শাস্তিস্বরূপ/প্রতিশোধস্বরুপ কি স্ত্রী তার শারীরিক ক্ষতি করতে পারবে?এতে গুনাহ হবে?

কারণ আজকাল অনেক লেবাসধারীরা এমন জুলুম করছে কিন্তু না আছে রাষ্ট্রীয় বিচার আর আছে আলেমসমাজের সামাজিক বিচার।এমনকি নাহী আনিল মুনকারের দাওয়াত দেয়ার দাবি যারা করে তারাও একবার বলে না 'ভাই আপনি জুলুম করছেন সন্তানের প্রতি'।এজন্য জালেমদের সাহস বেড়েই যাচ্ছে।এমতাবস্থায় স্ত্রী প্রতিশোধ নিলে গুনাহ হবে?এদেরকি কোনো দুনিয়াবি শাস্তি হওয়া উচিত না?যাতে আরেকজন এমন জুলুম করতে সাহস না পায়?


আর এটাতে গুনাহ হলে তার জন্য বদদোয়া 'আল্লাহুম্মাহযিম হুম ওয়া যালযিলহুম"পড়া যাবেতো?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু মুসা রাযি থেকে বর্ণিত,তিনি বলেনঃ
ﻋﻦ ﺃﺑﻲ ﻣﻮﺳﻰ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﻥ ﺍﻟﻠﻪ ﻟﻴﻤﻠﻲ ﻟﻠﻈﺎﻟﻢ ﺣﺘﻰ ﺇﺫﺍ ﺃﺧﺬﻩ ﻟﻢ ﻳﻔﻠﺘﻪ
নিশ্চয় আল্লাহ তা'আলা জালিমদেরকে অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন তাকে ধরবেন তখন সে আর রেহাই পাবে না।{সহীহ বুখারী-৪৪০৯} তবে সর্বাবস্থায় অভিশাপ না দিয়ে ক্ষমা করাটাই নবীজী সাঃ এর শিক্ষা। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4040

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রীর উচিত স্বামীর হেদায়েতের জন্য দোয়া করা। এবং যথাসম্ভব স্বামীর সাথে নরম ও কোমল আচরণ করা। সংসার টিকিয়ে রাখার যাবতীয় চেষ্টাপ্রচেষ্টা করা। শতচেষ্টার পরও সংসার টিকিয়ে রাখা সম্ভব না হলে স্বামীকে মন থেকে ক্ষমা করে দিয়ে স্বামীর কাছে তালাক চাওয়া বা কোর্টের দ্বারস্থ হওয়া। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...