এককথায় পরিবারের সবার জোরাজুরিতেই চাকরিতে ঢুকেছি।আমার স্বামী আর আমি আলাদা থাকি।আমি আমার শশুড় শাশুড়ির সাথে থেকে জব করি।আমার হাজবেন্ড আলাদা অন্য জায়গায়,দূরে।এক্ষেত্রে আমার স্বামীও চায় না আমি জব করি।আমিও চাই না।।
জব ছেড়ে দিব দেখে শাশুড়ী সারাদিন কান্না করে,আমার সাথে কথা বলে না।ভবিষ্যতে সমস্যা হবে,একজনের ইনকাম দিয়ে চলবে না,এগুলা তার পাপের ফসল,মানুষ ভালো খেতে চায়, পড়তে চায়।সে বিয়েটা দিয়ে ভুল করছি,তাকে কারো দেখতে হবে না,তোমরাই সুখে থাকো,ছেলেকে বলতে বলে বাসায় যেন আর টাকা না পাঠায়,আমি নাকি সংসার বুঝি না,আমাদের কপালে নাকি দুঃখ আছে।সন্তান নাই তাই কিছু বুঝি না।আর ও অনেক কিছু।এগুলা বলতেই থাকে।আমি তারপরও তার সাথে নর মাল ভাবে কথা বলি।
আমার নিজের ভিতরেও খারাপ লাগা কাজ করে।এসব বদদোয়া লেগে যাবে নাতো?এখন করনীয় কি?
আমি তো আল্লাহর সন্তুষটির জন্যই ছাড়তে চাচ্ছি।আমার হাজবেন্ডও চায় তার সাথে থাকি।