আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (62 points)
আসসালামু আলাইকুম উস্তাজ।

আমার মেয়ের ২ বছর হবে কয়দিন পর ইন শা আল্লহ। তার দুধ মা আছেন একজন যার বাচ্চার বয়স ১ বছর।  আমার মেয়েকে ২ বছর হয়ে গেলে ব্রেস্ট ফিডিং অফ করে দিবো। কিন্তু আমার মেয়ে কি তার দুধ মা এর থেকে খেতে পারবে?
জাযাকাল্লাহ খ্বইর

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুধ পানের মুদ্দত বা সময়সীমা সাধারণত দুই বৎসর।দুই বৎসর পর সন্তানকে দুধ পান করানো যাবে না।হ্যা, বিশেষ জরুরতে সর্বোচ্ছ আড়াই বৎসর পর্যন্ত দুধ পান করানো যাবে। আড়াই বৎসর পর যদি কোনো শিশু কোনো মহিলার দুধ পান করে,তাহলে এদ্বারা দুধ সম্পর্ক প্রমাণিত হবে না।

আলাউদ্দিন হাসক্বাফী রাহ লিখেন,
هُوَ (حَوْلَانِ وَنِصْفٌ عِنْدَهُ وَحَوْلَانِ) فَقَطْ (عِنْدَهُمَا وَهُوَ الْأَصَحُّ) فَتْحٌ وَبِهِ يُفْتَى كَمَا فِي تَصْحِيحِ الْقُدُورِيِّ عَنْ الْعَوْنِ
শিশুর জন্য মায়ের দুধ পানের সর্বোচ্ছ সময়সীমা-ইমাম আবু-হানিফা রাহ এর মতে আড়াই বৎসর।আর সাহেবাইনের মাযহাব মতে দুই বৎসর।এই দ্বিতীয় মতটাই বিশুদ্ধতম মত।এবং এর উপরই ফাতাওয়া।আরো বর্ণিত রয়েছে- (আহসানুল ফাতাওয়া-৫/১২৮,ফাতাওয়ায়ে রাহিমিয়্যাহ-৮/২৪৯)

এ সময়সীমা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শুরু হবে।বাচ্ছা দুধ ছাড়তে না চাইলেও তাকে দুধ খাওয়ানো যাবে না।বরং বাচ্ছাকে দুধের প্রতি অনাগ্রহ সৃষ্টি করে খাদ্যর প্রতি আগ্রহ সৃষ্টি করতে যথাসাধ্য চেষ্টা করতে হবে।আল্লাহ-ই ভালো জানেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1490

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যার দুধ খাবে, তার হিসাব নয়, বরং সন্তানের বয়সের হিসাবই মূখ্য বিষয়। সুতরাং আপনার সন্তানের বয়স দুই বৎসর হওয়ার পর নিজ মা বা দুধ মা কারো দুধ সে পান করতে পারবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...