আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
65 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম।
সম্প্রতি একটি হাদিস জেনেছি।

রাসুলুল্লাহ (সা:) বলেন যে, প্রতিদিন দুই জন ফেরেশতা পৃথিবী আসেন এবং যারা প্রতিদিন দান করে তাদের জন্য দোয়া ও বদ দোয়া করেন
একজন ফেরেশতা বলেন: আল্লাহ যে আজকে দান করলো তার,সম্পদ বাড়িয়ে দিন।

আরেকজন ফেরেশতা বলেন: আল্লাহ যে সামর্থ্য থাকা সত্বেও আজকে দান করে নাই তার সম্পদ ধ্বংস করে দেন।

আমার প্রশ্ন হলো:

প্রবাসে  অনেক ভাইবোন কাজ করেন।

বিভিন্ন কারণে (বিশেষ করে টাকা পাঠানোর বিভিন্ন সিস্টেমে একটা নির্দিষ্ট এমাউন্ট এর নিচে টাকা পাঠানো যায় না)

তারা দৈনিক দান করতে পারেন না।

তো তারা যদি সামর্থ্য অনুযায়ী দৈনিক দানের নিয়তে পুরো মাসের টাকাটা একটি স্থানে একবারে দান করে দেন তাহলে তা আদায় হয়ে যাবে কিনা?

আর  ঐভাবে দানের জন্য সামর্থ্য থাকা সত্বেও দৈনিক দান না করার জন্য গুনাহ বা বদদোয়া থেকে রক্ষা পাবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরাইরাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, 
وَعَنْ أَبيْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺمَا مِنْ يَوْمٍ يُصبِحُ العِبَادُ فِيهِ إِلاَّ مَلَكَانِ يَنْزِلاَنِ فَيَقُولُ أحَدُهُمَا: اَللّٰهُمَّ أعْطِ مُنْفِقاً خَلَفاً وَيَقُولُ الآخَرُ : اَللّٰهُمَّ أعْطِ مُمْسِكاً تَلَفاً متفقٌ عَلَيْهِ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দু’জন ফিরিশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের বিনিময় দিন। আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস দিন।(বুখারী ১৪৪২, মুসলিম ২৩৮৩,মিশকাত-১৮৬০)

এখানে দানকারীর ফযিলত ও কৃপণের জন্য বদদু'আ বর্ণিত হয়েছে। এখানে দৈনিক দান করা উদ্দেশ্য নয়।বরং যাদের ভালো ও উত্তম কাজে খরচ করার মনমানসিকতা রয়েছে, তাদের জন্য ফেরেশতারা দু'আ করেন। আর কৃপণদের জন্য বদদু'আ করেন। দৈনিক দান করা শর্ত নয়। হ্যা, সময় সুযোগ থাকলে যাদের দান করার সুযোগ রয়েছে, তাদের জন্যই এই দু'আ। 

وف مرقاة المفاتيح:
(وعنه) أي: أبي هريرة (قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: ما من يوم) ما نافية ومن زائدة لتأكيد الاستغراق، والمعنى ليس يوم ( «يصبح العباد فيه» ) صفة يوم (إلا ملكان) مبتدأ خبره (ينزلان) أي: فيه، وهذه الجملة مع ما يتعلق بها في محل الخبر وهو مستثنى من محذوف، أي: على وجه إلا هذا الوجه؛ ذكره الطيبي (فيقول أحدهما) أي: لمن أنفق ماله في الخيرات ( «اللهم أعط منفقا» ) أي: من محله في محله، وأطلق مبالغة في مدح الإنفاق (خلفا) أي: عوضا عظيما وهو العوض الصالح أو عوضا في الدنيا وبدلا في العقبى لقوله - تعالى - {وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين} [سبأ: ٣٩] (ويقول الآخر) للآخر الذي لم ينفق في مرضاة المولى ( «اللهم أعط ممسكا» ) أي: عن خيره لغيره (تلفا) أي: لماله حسا أو معنى، وفي إيراده بلفظ الإعطاء مشاكلة (متفق عليه) (مرقاة المفاتيح :ج:٤،ص:١٣١٩)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...