আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
160 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
আসসালামু আলাইকুম,

নিয়মিত মসজিদে নামাজের কারনে একজন ভাইয়ের সাথে পরিচয় হয়। গত ৪বছর ধরে চিনি৷ উনি একজন ডাক্তার। আমি একজন ছাত্র।  আমার ফ্যামেলিতে আমার ওয়াইফ, একটা বাচ্চা, আমার বাবা মা, আমার তিন ভাই আছে। ছাত্রাবস্থায় রিসার্চার হিসেবে কিছু টাকা পাই যেটা দিয়ে আল্লাহ পাকের অশেষ করুনায় এই সংসার চলতেছে। আলহামদুল্লাহ এই বেতনে আল্লাহ সব কিছু চালায় দিচ্ছে। মাঝে মাঝে অনেক বড় কোনো খরচ আসলে লোন নিতে হয়। আমি আবার বেতন থেকে সেগুলা শোধ করি। মাস শেষে আমার কোনো সেভিংস নাই। আমার নিসাব পরিমান সম্পত্তি/ অর্থ নাই। আমার মনে হয় আমার হাবভাবে ওই ডাক্তার ভাই অনেক কিছু বুঝতে পারে। কিন্তু আমি উনার থেকে কখনো হেল্প চাই নি বা আশাও করিনি। একদিন উনি আমাকে কিছু টাকা দিতে চাই জোর পূর্বক আমি গ্রহন করি নি,যদিও আমার প্রয়োজন ছিল, কিছু লোন শোধ হতো। আমি অত্যন্ত লজ্জা পাই। শেষমেশ তিনি আমাই বলে আচ্ছা তুমি এটা দান করে দিও অন্য কাউকে। তারপর আমি টাকা নিই, আর ওই টাকা মাদরাসা, অত্যন্ত কিছু গরিব মানুষকে দান করি। আর তাকে সব হিসাব দেখাই। গত কয়েক মাস আগে আমাকে আবার টাকা দেয়, আর দেওয়ার সময় বলে এই টাকা রাখো, আর টাকা কি করলা না করলা আমাকে কিছু জানাবা না, কোনো হিসাব দেখাবা না।আমি বললাম আাচ্ছা আমি দান করে দিব। উনি বললো যাই করো আমাকে কিছু বলবা না।  আমি ভেবে ছিলাম ওই টাকা টা আমি আমার কিছু লোন শোধ করবো, কিন্তু আমি বিবেকের কাছে পরাজিত হয়ে আবার দান করে দিই, ভয় পাচ্ছিলাম আমি কি আসলেই টাকা  গুলা নিতে পারবো কিনা, আল্লাহ যদি শাস্তি দেই।৷  আজ আামাকে ওই ভাই আবার কিছু টাকা দিয়ে একই কথা বলছে। আমাকে কিছু জানাবা কি করলা না করলা। আমি আসলে উনার উদ্দেশ্য বুঝতেছি না। উনি কি পরোক্ষভাবে আমায় দিতে চাচ্ছ , নাকি আসলে আমার মাধ্যমে দান করতে চাচ্ছে।  এমতাবস্থায়  আমি কি আমার কিছু লোন দিতে পারবো? আমার সাত লাখের মতো লোন আছে। আমার কি গুনাহ হবে নিজের কাজে খরচ করলে যেহেতু আমার কোনো সেভিংস নাই আর নিসাব পরিমন অর্থ নাই? অথবা আমি কি নিজে খরচ করে উনাকে বলবো যে আমি খরচ করেছি যদিও খুব লজ্জা বোধ হচ্ছে? নাকি দান করবো? কোনটা ভাল হয় জানাবেন প্লিজ হুজুর।

জাযাকাল্লাহ

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না। কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ- হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)

এবং হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত,
عن ابن عباس قال;قال رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم ﻻ ﻳﺤﻞ ﻣﺎﻝ ﺍﻣﺮﺉ ﻣﺴﻠﻢ ﺇﻻ ﺑﻄﻴﺐ ﻧﻔﺲ ﻣﻨﻪ " 
নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। (তালখিসুল হাবীর-১২৪৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1364

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু ঐ ব্যক্তি আপনাকে মৌন সম্মতি দিচ্ছে, তাই আপনার জন্য ঐ ব্যক্তির অনুমোদিত টাকা খরচ করার সুযোগ রয়েছে। আপনি তার ঐ টাকা দ্বারা নিজের লোন পরিশোধ করতে পারবেন। এবং অন্য যেকোনো কাজও করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...