عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
«لا تَسُبُّوا الشَّيْطَانَ، وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهِ»
رواه الترمذي (رقم: 2005)، وقال: حديث حسن صحيح.
অনুবাদ:
আবু মালিক আল-আশ‘আরী (রাঃ) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
“তোমরা শয়তানকে গালি দিও না; বরং আল্লাহর কাছে তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করো।”
(তিরমিজি, হাদীস নং ২০০৫; হাদীসটি হাসান সহীহ)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নবী ﷺ আমাদের শিখিয়েছেন, শয়তানকে গালি দিলে কোনো উপকার নেই, বরং সে এতে খুশি হয়।
কিন্তু যদি আপনি “আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম” বলেন, তখন আল্লাহ আপনাকে তাঁর হেফাজতে নেন — এতে শয়তান দুর্বল হয়।
তাই রাগ, খারাপ চিন্তা বা ওয়াসওয়াসা এলে সর্বোত্তম কাজ হলো আল্লাহর আশ্রয় চাওয়া, গালি নয়।