আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
115 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম। মনে মনে যদি ইসলামিক কোন জিনিস নিয়ে খারাপ চিন্তা আসে তখন কি শয়তান কে খারাপ ভাষায় গালি দেয়া যাবে? মুখে উচ্চারণ করে?

জানি না প্রশ্ন টা করা উচিত হয়েছে কিনা। কিন্ত জানতে চাই। কারন শয়তানের কুমন্ত্রনাতে পরে টেনশন করতে চাই না। দয়া করে উত্তর দিবেন।

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ
«لا تَسُبُّوا الشَّيْطَانَ، وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهِ»
 رواه الترمذي (رقم: 2005)، وقال: حديث حسن صحيح.

অনুবাদ:
আবু মালিক আল-আশ‘আরী (রাঃ) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ

 “তোমরা শয়তানকে গালি দিও না; বরং আল্লাহর কাছে তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করো।”
 (তিরমিজি, হাদীস নং ২০০৫; হাদীসটি হাসান সহীহ)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নবী ﷺ আমাদের শিখিয়েছেন, শয়তানকে গালি দিলে কোনো উপকার নেই, বরং সে এতে খুশি হয়।
কিন্তু যদি আপনি  “আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম” বলেন, তখন আল্লাহ আপনাকে তাঁর হেফাজতে নেন — এতে শয়তান দুর্বল হয়।

তাই রাগ, খারাপ চিন্তা বা ওয়াসওয়াসা এলে সর্বোত্তম কাজ হলো আল্লাহর আশ্রয় চাওয়া, গালি নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
আসসালামু আলাইকুম। আমি এতদিন মনে মনে অনেক খারাপ ভাষায় শয়তান কে গালি দিয়েছি। এই জন্য কি কোনো সমস্যা হবে?  এতদিন যে দিলাম। 
by (764,700 points)
মনে মনে গালি দেওয়ার দরুন আপনার গুনাহ হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...