আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
edited by
একজন মহিলা তার সন্তানকে আড়াই বছরের বেশি  দুধ পান করাচ্ছিলেন বলা যায় ৩ বছরই।  এই  অবস্হায় একটি  বাচ্চাকেও (অন্যের সন্তান) বাচ্চাটির  জন্মের  পর নানা সময় দুধ পান করিয়েছেন।তাহলে কি ঐ
মহিলার সকল সন্তান বাচ্চাটির দুধ ভাই বোন হবে???

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুধ পানের মুদ্দত বা সময়সীমা সাধারণত দুই বৎসর।দুই বৎসর পর সন্তানকে দুধ পান করানো যাবে না।হ্যা, বিশেষ জরুরতে সর্বোচ্ছ আড়াই বৎসর পর্যন্ত দুধ পান করানো যাবে। আড়াই বৎসর পর যদি কোনো শিশু কোনো মহিলার দুধ পান করে,তাহলে এদ্বারা দুধ সম্পর্ক প্রমাণিত হবে না।
আলাউদ্দিন হাসক্বাফী রাহ লিখেন,
هُوَ (حَوْلَانِ وَنِصْفٌ عِنْدَهُ وَحَوْلَانِ) فَقَطْ (عِنْدَهُمَا وَهُوَ الْأَصَحُّ) فَتْحٌ وَبِهِ يُفْتَى كَمَا فِي تَصْحِيحِ الْقُدُورِيِّ عَنْ الْعَوْنِ
শিশুর জন্য মায়ের দুধ পানের সর্বোচ্ছ সময়সীমা-ইমাম আবু-হানিফা রাহ এর মতে আড়াই বৎসর।আর সাহেবাইনের মাযহাব মতে দুই বৎসর।এই দ্বিতীয় মতটাই বিশুদ্ধতম মত।এবং এর উপরই ফাতাওয়া।আরো বর্ণিত রয়েছে- (আহসানুল ফাতাওয়া-৫/১২৮,ফাতাওয়ায়ে রাহিমিয়্যাহ-৮/২৪৯)

এ সময়সীমা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শুরু হবে।বাচ্ছা দুধ ছাড়তে না চাইলেও তাকে দুধ খাওয়ানো যাবে না।বরং বাচ্ছাকে দুধের প্রতি অনাগ্রহ সৃষ্টি করে খাদ্যর প্রতি আগ্রহ সৃষ্টি করতে যথাসাধ্য চেষ্টা করতে হবে।আল্লাহ-ই ভালো জানেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1490

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো মহিলা যদি তার সন্তানকে ৩ বছর পর্যন্ত দুধ পান করান। এবং এই অবস্থায় অন্য একটি বাচ্চাও তার জন্মের পর নানা সময় ঐ মহিলার দুধ পান করে, এমতাবস্থায় যেই সন্তান উক্ত মহিলার দুধ পান করেছে, সে ঐ মহিলার সমস্ত সন্তানের দুধ ভাই-বোন হিসেবে বিবেচিত হবে। দুধ পানের বেলায় সন্তানের বয়সই বিবেচ্য। দুধ মায়ের স্তনে কখন থেকে দুধ আসল সেটা বিবেচ্য নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...