আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
146 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (14 points)
আসসালামু আলাইকুম। আমি বাসা থেকে দূরে একটি সরকারি মেডিকেল কলেজে পড়ি।  কিছুদিন পর আমাদের কলেজ থেকে একটি ট্যুরের আয়োজন করা হচ্ছে। এটার উপর এক্সামে মার্কস থাকবে।  ভাইভা বোর্ডে কোশ্চেন করা হবে।
ট্যুরে ছেলে মেয়েদের আলাদা বাস থাকবে। আর মেয়েদের বাসে মহিলা টিচারগণ থাকবেন।  আর যাওয়ার পর  কলেজ অথোরিটির আন্ডারে থাকার জায়গার নিরাপত্তা দেওয়া হবে।  আমাদের ব্যাচে কয়েকজন বাদে বেশিরভাগই ছেলে মেয়েরা আলাদা দলে থাকে। একসাথে মেশে না৷ তাই ওখানে গিয়েও ছেলে মেয়ে আলাদা থাকবে এমনটাই  বলা যায়। এমতাবস্থায় শরীয়াহ কি যাওয়ার অনুমোদন দেয়?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
পূর্বের অনেক ফাতাওয়ায় বলা হয়েছে যে,মহিলারা মাহরাম ব্যতীত কখনো সফর করতে পারবে না।বিশুদ্ধ মতানুযায়ী মাহরাম না থাকলে মহিলার উপর হজ্বও ফরয হবে না।  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/212

মাহরাম ব্যতীত যেহেতু সফরের অনুমোদন শরীয়তে নেই। ইমাম নববী রাহ বলেন,
"فَالْحَاصِل أَنَّ كُلّ مَا يُسَمَّى سَفَرًا تُنْهَى عَنْهُ الْمَرْأَة بِغَيْرِ زَوْج أَوْ مَحْرَم " انتهى
মোটকথাঃ স্বামী বা মাহরাম পুরুষ ব্যতীত যেকোনো প্রকার সফর থেকে থেকে মহিলাকে বাধা প্রদান করা হবে।(শেষ) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/38007

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি সফর সমপরিমাণ দূরত্বের না হয়, এবং ফ্রিমিক্সিং পরিবেশ না হয়, ও মিউজিক ইত্যাদি না থাকে, নিজেকে পর্দাবৃত করে রাখা সম্ভব হয়, তাহলে মেডিকেল শিক্ষা সফরে যাওয়ার রুখসত বা সুযোগ থাকবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...