আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
242 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (9 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমি একজন মেয়ে এবং ববাহিত। কিন্তু আমার বর এখনো ইনকাম করেন না। আমার বাবার উপার্জন হালাল না। আমার বাবার টাকায় কেনা একটা ল্যাপটপ আছে আমার কাছে।
১. আমি কি ওই ল্যাপটপে কাজ শিখে অনলাইনে হালাল টাকা উপার্জন করতে পারবো? আমি নিয়ত করেছি হালাল টাকা পেলে ল্যাপটপের সমপরিমাণ টাকা সাদাকা করে দিব।
২.ওই ল্যাপটপ ব্যবহার করলে কি আমার ইবাদাত এ কোনো সমস্যা হবে?
জাযাকাল্লাহ খাইরান

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
في الشامية: والحاصل: أنه إن علم أرباب الأموال وجب رده عليهم، وإلا فإن علم عين الحرام لايحل له ويتصدق به بنية صاحبه''. (5/99،مَطْلَبٌ فِيمَنْ وَرِثَ مَالًا حَرَامًا، ط: سعید)   فقط واللہ اعلم
যদি কোনো ওয়ারিছ তার মুরিছ থেকে প্রাপ্ত সম্পত্তির ব্যাপারে জানে যে, এটা হারাম মাল। এবং ঐ মাল বা সম্পদের মালিক সম্পর্কে তার জানা থাকে, তাহলে তখন ঐ সম্পদকে তার মালিকের নিকট ফিরিয়ে দিতে হবে। কিন্তু যদি কোনো মাল-ধৌলত এর মালিক সম্পর্কে জানা না থাকে, তবে এতটুকু জানা থাকে যে, মূলত এটা হারাম মাল, তাহলেও এটা ওয়ারিছের জন্য হালাল হবে না, বরং সেটাকে তার মালিকের পক্ষ থেকে সদকাহ করে দিতে হবে।(রদ্দুল মহতার-৫/৯৯,শামেলা নুসখা)

হারাম টাকা দ্বারা যদি কেউ ব্যবসা করে নেয়, এবং সেই  ব্যবসা থেকে লাভ হয়, তাহলে মূলধন হারাম হলেও উক্ত ব্যবসার মুনাফা হালাল থাকবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/53560

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার জন্য বাবার হারাম টাকায় ক্রয়কৃত ল্যাপটপ দ্বারা কাজ শিখে অনলাইনে হালাল টাকা উপার্জন করার রুখসত বা অনুমোদন থাকবে। হ্যা, পরবর্তীতে  ল্যাপটপের সমপরিমাণ টাকা সাদাকা করে দিলেই হবে।

(২) পরবর্তীতে সামর্থ্যে হওয়ার পর ল্যাপটপের সমপরিমাণ টাকা সদকাহ করে দিলে ইবাদতে কোনো সমস্যা হবে না। আর সামর্থ্য না হলে সদকাহ করা লাগবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 346 views
0 votes
1 answer 508 views
0 votes
1 answer 283 views
0 votes
1 answer 299 views
0 votes
1 answer 330 views
0 votes
1 answer 199 views
...