আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
591 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (7 points)
অনেকে যারা Microsoft word এ দুর্বল এবং ইংলিশ এ দুর্বল  তারা দেখা যায় নিজেরা প্রজেক্ট করে তার রিপোর্ট নিউ মার্কেটে থেকে বা অন্য কাউকে দিয়ে লিখায় অর্থের বিনিময়ে। এরকম সার্ভিস দেয়া বা নেয়া কি বৈধ হবে?
by (814,710 points)
বিস্তারিত পদ্ধতিটা উল্লেখ করুন।জাযাকাল্লাহ। 
by (7 points)
এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ার এর প্রজেক্ট এর রিপোর্ট অথবা রিসার্চ পেপার।
by (814,710 points)
তাহলে এটার বিধান সেটাই যা আমরা জবাবে লিখেছি।সুতরাং এগুলো লিখিয়ে আনা কখনো জায়েয হবে না।

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/9695 নং ফাতাওয়ার আমরা লিখেছিলাম যে,

এসাইন্টমেন্ট যা বিশ্ববিদ্যালয় কর্তৃক ছাত্রদের জন্য নির্ধারিত থাকে,তা ছাত্রদের মেধা যাচাই ইত্যাদির জন্য নির্ধারণ করা হয়,বিষয়টা যখন এমন তাই উক্ত এসাইন্টমেন্টকে ছাত্ররা নিজেরাই করবে।
অন্যকোথাও থেকে তা লেখিয়ে আনা যাবে না।কোথাও থেকে কপি করা যাবে না।

সুতরাং যদি কেউ গোগল থেকে কপি করে নেয় তাহলে তা ধোকা হবে।এবং কারো নিকট থেকে লাখিয়ে আনাও যাবে না।চায় টাকার বিনিময়ে হোক বা এমনিতেই হোক।উক্ত পদ্ধতি সম্পর্কে অবগত ব্যক্তির জন্য তা লিখে দেওয়া কখনো বৈধ হবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻟْﺒﺮِّ ﻭَﺍﻟﺘَّﻘْﻮَﻯ ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
তরজমাঃসৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা মায়েদা-২)

সুতরাং প্রত্যেক মুসলমানকে নেকীর কাজে সাহায্য- সহযোগিতা করা হবে।অন্যায়-ধোকা তথা গোনাহের কোনো কাজে কাউকে সহযোগিতা করা যাবে না।

তবে যদি এমন না হয়,তথা বিষয়টা উন্মোক্ত থাকে,তাহলে আপনি গোগল থেকে আংশিক বা সম্পূর্ণ কপি করে নিতে পারবেন।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
যেহেতু এ এসাইনমেন্টের উপরে মার্ক রয়েছে,তাই কর্তৃপক্ষ কপি না করতে বললেও সাধারণত বুঝা যায় যে,কর্তৃপক্ষের উদ্দেশ্য হল,নিজে নিজে লিখা।যাতেকরে প্রত্যেকের মেধা যাচাই হয়ে যায়,তাই আপনি গোগল থেকে কপি করতে পারবেন না।আপনার জন্য জায়েয হবে না।


স্যার-মেডামরাও কপি করে থাকেন ক্লাস শীট দেয়ার সময়।এটা তাদের জন্য জায়েয হবে,কেননা তাদেরকে তো আর মেধা যাচাই করা হচ্ছে না।ছাত্রদেরকে যেহেতু মেধা যাচাই করা হচ্ছে,তাই তাদের জন্য কোথাও থেকে কপি করা জায়েয হবে না।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে প্রজেক্টে যদি নিয়ম থাকে যে,নিজে লিখতে হবে,তাহলে ভিন্ন কারো থেকে লিখিয়ে নেয়া এবং লিখে দেওয়া জায়েয হবে না। নতুবা জায়েয হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...