আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
313 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (67 points)
closed by
সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে ৯ টা থেকে ৫ টা বা এই ধরণের নির্দিষ্ট অফিসের সময় নির্ধারিত থাকে। এই সময়ের ভিতর সাধারণত কিছু ক্লাস নেওয়া লাগে বাকি সময় কোন কাজ থাকেনা।

আমার প্রশ্ন হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানরত অবস্থায় শিক্ষকের কোন কাজ না থাকলে বা ক্লাশ না থাকলে কোনো ব্যক্তিগত কাজ বা ইলম অর্জন করা কি জায়েজ হবে?
closed

1 Answer

0 votes
by (811,860 points)
selected by
 
Best answer

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
চাকুরীর গুরুত্ব অপরিসীম। তাই আন্তরিকতার সাথে চাকুরী করা একজন সফল মানুষের দায়িত্ব ও কর্তব্য।
হযরত ইবনে মাসউদ রাযি থেকে বর্ণিত
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ» " رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي " شُعَبِ الْإِيمَانِ.
রাসুলাল্লাহ সাঃ বলেন,হালাল রিযিক তালাশ করা অন্যন্য ফরয বিধানের পরই ফরয।(মিশকাতুল মাসাবিহ-২৭৮১)

নিজে উপার্জন করা নিয়ে হাদীসে এসেছে,
হযরত মিক্বদাম ইবনে মা'দি কারুবা রাযি থেকে বর্ণিত
ﻋَﻦِ اﻟْﻤِﻘْﺪَاﻡِ ﺑْﻦِ ﻣَﻌْﺪِﻱ ﻛَﺮِﺏَ - ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ: ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ اﻟﻠَّﻪِ - ﺻَﻠَّﻰ اﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ - " «ﻣَﺎ ﺃَﻛَﻞَ ﺃَﺣَﺪٌ ﻃَﻌَﺎﻣًﺎ ﻗَﻂُّ ﺧَﻴْﺮًا ﻣِﻦْ ﺃَﻥْ ﻳَﺄْﻛُﻞَ ﻣِﻦْ ﻋَﻤَﻞِ ﻳَﺪَﻳْﻪِ، ﻭَﺇِﻥَّ ﻧَﺒِﻲَّ اﻟﻠَّﻪِ ﺩَاﻭُﺩَ - ﻋَﻠَﻴْﻪِ اﻟﺴَّﻼَﻡُ - ﻛَﺎﻥَ ﻳَﺄْﻛُﻞُ ﻣِﻦْ ﻋَﻤَﻞِ ﻳَﺪَﻳْﻪِ» "
রাসূলুল্লাহ সাঃ বলেন, নিজ হাতের উপার্জন হতে অধিক উত্তম রিজিক কেউ কখনো আহার করেনি। আর আল্লাহর নবী হযরত দাউদ আঃ নিজ হাতের উপার্জন দ্বারাই দিনাতিপাত করতেন।(মিশকাত-২৭৫৯)

অফিস টাইমে কি ব্যক্তিগত কাজ করা যাবে কি? এমন প্রশ্নের জবাবে বলা যায়,
চাকুরীতে জয়েন হওয়ার পর ঐ চাকুরীজীবিকে 'আজিরে খাস' বলা হয়। আজিরে খাস ব্যক্তির জন্য নির্ধারিত সময়ে নির্ধারিত কাজ করা ব্যতিত অন্য কোনো কাজ করা জায়েয হবে না।

وأما الخاص (ويسمى أجير وحده – بسكون الحاء وفتحها – مأخوذة من الوحد بمعنى الوحيد) فهو الذي يجب عليه أن لا يعمل لغيره من استأجره وذلك كالأجير اليومي الذي له أدرة يومية فإنه لا يصح أن يشغل وفته بشيء غير العمل المستأجرة (الفقه على مذاهب الاربعة، مباحث الاجارة، مبحث ما يضمنه العامل إذا تلف وما لا يضمنه، دار الكتاب بيروت-3/131، دار الفكر-3/146)

وفى درر الحکام شرح مجلۃ الاحکام:
" الأجير على قسمين : القسم الأول هو الأجير الخاص الذي استؤجر على أن يعمل للمستأجر فقط كالخادم الموظف "(درر الحكام شرح مجلة الاحكام (1/ 383)، المادة (422 )، ط. ط. دار الكتب العلمية بيروت)

وفى شرح المجلة:
"الأجیر علیٰ قسمین: الأوّل الأجیر الخاص وهو الذی استوجر علیٰ أن یعمل للمستأجر فقط، کالخادم مشاهرةً عملاً موقتاً بمدة معلومة…".(شرح المجلة لسليم رستم باز: کتاب الإجارة،الباب الاول(1/ 236)، المادة (422) ط. مکتبه حنفیه)

وفى درر الحکام شرح مجلۃ الاحکام:
".... لأن الأجير الخاص يستحق الأجرة بكونه حاضرا ومهيئا للعمل . مثلا إذا تلفت جميع الحيوانات في يد الأجير الذي استؤجر على أن يكون أجيرا خاصا وبقي بعد ذلك الأجير مهيئا للعمل فله أخذ جميع أجرتها".(درر الحكام شرح مجلة الاحكام (1/ 604)، المادة (610)، ط. دار الكتب العلمية بيروت)

فقط والله اعلم

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অর্থাৎ অফিস টাইমে ফ্রি দেখে ব্যক্তিগত কাজে মনোযোগ দেয়া যাবে না।

হ্যা,নির্ধারিত কাজ সম্পাদন করার পর যদি আর কোনো কাজ না থাকে, এবং কর্তৃপক্ষের এ ব্যাপারে সম্মতি থাকে, তাহলে তখন ব্যক্তিগত কাজ করা যাবে।  দারুল উলূম দেওবন্দের একটি ফাতাওয়া উল্লেখযোগ্য,
اگردیانت داری کے ساتھ امور مفوضہ انجام دینے کے باوجود آپ کے پاس وقت بچ جاتا ہے اور کمپنی کے مالک کی طرف سے صراحتاً یا دلالة خالی اوقات میں ذاتی نوعیت کے کام کی اجازت ہوتی ہے تو آپ خالی اوقات میں ذاتی کام کرسکتی ہیں، اس کی وجہ سے آپ کی تنخواہ کا ایک حصہ حرام نہیں ہوگا، تاہم بہتر یہ ہے کہ آپ ادارہ کے ذمہ دار کو مطلع کرکے صراحتا اجازت حاصل کرلیں، یا تو وہ آپ کو کوئی اور کام سپرد کردیں گے یا خالی وقت میں ذاتی کام کی اجازت دیدیں گے۔واللہ تعالیٰ اعلم
جواب نمبر: 169180
دارالافتاء،
دارالعلوم دیوبند


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...