আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
385 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)
১। ব্যায়াম করার সময় বেশ কিছু পোজ বা শরীর কে বাঁকানো হয় তখন মাথা নিচু করা হয় আর শরীর কে ঘুরান হয় আবার মাথা নিচু করে পা ধরা হয় এখন ব্যায়াম করার ক্ষেত্রে মাথা নিচু করা যেমন সেটা জুদি অনেক বেসি হয় যেমন রুকু এর পর্যায় বা তার থেকে বেসি নিচু করা হলে  এই ক্ষেত্রে কি সেটা শিরক হবে কি বা ঈমান চলে যাবে কি ?

২। দৈনন্দিন কাজে বিভিন্ন ক্ষেত্রে যেমন গোসল করার ক্ষেত্রে সাবান সাম্পু নিচ থেকে নেয়া বা রান্না করার সময় নিচ থেকে জিনিস নেয়া অথবা কোন জিনিস তোলার ক্ষেত্রে মাথা নিচু করতে হয় এই ক্ষেত্রে শিরক হবে কি বা ঈমান চলে যাবে কি ?

৩। অনেক সময় ঘুমানোর ক্ষেত্রে আমি দেখেছি  অনেকে এমন ভাবে ঘুমায় যেভাবে নামাজে সেজদা দেয়া হয় এরকম করে ঘুমালে কি  শিরক হবে কি বা ঈমান চলে যাবে কি ?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)ব্যায়াম করার সময় পোজ বা শরীর কে বাঁকানোর ফলে যদি তখন মাথা নিচু করা হয়, আর শরীরকে ঘুরান হয়,কিংবা মাথা নিচু করে পা ধরা হয়,অর্থাৎ ব্যায়াম করার ক্ষেত্রে মাথা নিচু করা হলে, সেটা যদি অনেক বেশী হয়, যেমন রুকুর পর্যায় বা তার থেকে বেশী নিচু করা হলে, এইক্ষেত্রে সেই ব্যায়ম শিরক হবে না বা এজন্য ঈমান চলে যাবে না।

(২) দৈনন্দিন কাজে বিভিন্ন ক্ষেত্রে যেমন গোসল করার ক্ষেত্রে সাবান সাম্পু নিচ থেকে নেয়া বা রান্না করার সময় নিচ থেকে জিনিস নেয়া অথবা কোন জিনিস তোলার ক্ষেত্রে মাথা নিচু করা, এইসব ক্ষেত্রে শিরক হবে না বা এজন্য ঈমান চলে যাবে না।

(৩) ঘুমানোর ক্ষেত্রে অনেকে এমন ভাবে ঘুমায় যেভাবে নামাজে সেজদা দেয়া হয় এরকম করে ঘুমালেও  শিরক হবে না বা ঈমান চলে যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...