আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
778 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (20 points)
edited by
আসসালামু আলাইকুম।
১.স্পর্শের মাধ্যমে হুরমাতে  মুসাহারাত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে স্পর্শ লাগার সাথে সাথে যদি অন্তর কেঁপে উঠে এবং কিছুক্ষন পর যদি মনে খারাপ চিন্তা আসে, তবে কি হুরমাত সাব্যস্ত হবে?
২.স্পর্শ যদি ৩-৪ সেকেন্ডর জন্য হয় এবং সে স্পর্শ লাগার পর যদি উত্তেজনা আসে,তবে কি হুরমত সাব্যস্ত হবে?নাকি স্পর্শ লাগার সাথে সাথেই উত্তেজনা আসলে হুরমত সাব্যস্ত হবে?
৩.সাধারণত মেয়েরা বাসায় যে ধরনের সুতি কাপড়ের জামা পড়ে, তাতে কি স্পর্শের মাধ্যম হুরমাত সাব্যস্ত হবে? (যদি বাকি শর্ত গুলো থাকে)

1 Answer

0 votes
by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকে স্পর্শ করা হবে,সেই নারীর সাথে সহবাসের কামভাব নিয়ে স্পর্শ করতে হবে।নতুবা হুরমত হবে না।
لما في ردالمحتار،ج:٣-ص:٣٣ (نسخة شاملة)
ويشترط وقوع الشهوة عليها لا على غيرها لما في الفيض لو نظر إلى فرج بنته بلا شهوة فتمنى جارية مثلها فوقعت له الشهوة على البنت تثبت الحرمة، وإن وقعت على من تمناها فلا
অর্থাৎ- যাকে স্পর্শ করা হচ্ছে,তাকে নিয়ে কামভাব থাকতে হবে।কেননা বর্ণিত রয়েছে,কেউ যদি তার মেয়ের লজ্জাস্থানের দিকে কামভাব ছাড়া দৃষ্টি দেয়,এবং কল্পনায় অন্য কোনো নারীকে সে সঙ্গী হিসেবে চায়,কিন্তু তৎক্ষণাৎ তার মেয়ের দিকে তার কামভাব জাগ্রত হয়ে যায়,তাহলে তখন হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়ে যাবে(তথা তার বিবি তার জন্য হারাম হয়ে যাবে)তবে যদি তার কামভাব কল্পিত সে নারীর উপরই থাকে তাহলে হুরমতে মুসাহারাহ সাব্যস্ত হবে না।ফাতাওয়ায়ে শামী-৩/৩৩(শামেলা)( কিতাবুন-নাওয়যিল-৮/২৮৮) (হুরমত আউর এহতিয়াতি তাদাবির-৪৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1233


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)স্পর্শের মাধ্যমে হুরমাতে মুসাহারাত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে স্পর্শ লাগার সাথে সাথে যদি অন্তর কেঁপে উঠে এবং কিছুক্ষন পর যদি মনে খারাপ চিন্তা আসে, তবে হুরমাত সাব্যস্ত হবে না।
(২)স্পর্শ যদি ৩-৪ সেকেন্ডর জন্য হয় এবং সে স্পর্শ লাগার পর যদি উত্তেজনা আসে,তবে  হুরমত সাব্যস্ত হবে না। স্পর্শ লাগার সাথে সাথেই উত্তেজনা আসলে হুরমত সাব্যস্ত হবে।

(৩)সাধারণত মেয়েরা বাসায় যে ধরনের সুতি কাপড়ের জামা পড়ে, তাতে স্পর্শের মাধ্যম হুরমাত সাব্যস্ত হবে যদি বাকি শর্ত গুলো থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,900 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
হুজুর, বাসায় পড়া সুতি কাপড় তো খুব পাতলা হয় না।তবুও কেন হুরমত সাব্যস্ত হবে?
by (807,900 points)
আপনার বাসার লোকজন যদি গাড় কাপড় পরিধান করে যে কাপড়ে উষ্ণতা অনুভব না হয়, তাহলে হুরমত প্রমাণিত হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 295 views
...