আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
332 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (34 points)
আমার এক বড় আপুর কিছু প্রশ্ন -
১. মৃত্যু পরবর্তী স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন থাকে? স্বামী যদি অল্প বয়সে মারা যান স্ত্রী এবং নয়মাসের শিশুপুত্র রেখে এবং স্ত্রী যদি আমৃত্যু আর বিবাহ না করে তাদের সম্পর্ক কেমন হয় পরকালে? তারা কি আখিরাতেও স্বামী স্ত্রী হিসাবে গণ্য হবেন কি না? আখিরাত পরবর্তী জীবনে তাদের আবার মিলন হবে কি না স্বামী স্ত্রী হিসাবে?
২. মৃত স্বামীকে কাফনের কাপড় পরানোর পর স্ত্রী স্পর্শ করতে পারেন কিনা? স্পর্শ করলে মৃত ব্যক্তি কি গুনাহগার হবেন?

৩. মৃত স্বামীর কবর স্ত্রী জিয়ারত করতে পারবেন কিনা?

1 Answer

0 votes
by (814,710 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
 وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ اتَّبَعَتۡهُمۡ ذُرِّیَّتُهُمۡ بِاِیۡمَانٍ اَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّیَّتَهُمۡ وَ مَاۤ اَلَتۡنٰهُمۡ مِّنۡ عَمَلِهِمۡ مِّنۡ شَیۡءٍ ؕ کُلُّ امۡرِیًٴۢ بِمَا کَسَبَ رَهِیۡنٌ ﴿۲۱﴾
আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান-সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের কর্মের কোন অংশই কমাব না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। (সূরা তুর-২১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/54213

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)মৃত্যু পরবর্তী স্বামী স্ত্রীর সম্পর্ক বাকী থাকে না।(হ্যা, বিশেষ কিছু ক্ষেত্র অন্যতম) স্বামী যদি অল্প বয়সে স্ত্রী এবং নয়মাসের শিশুপুত্র রেখে মারা যায় এবং স্ত্রী যদি আমৃত্যু আর বিবাহ না করে,তাহলে ঐ নারীর জন্য এমনটা করা উচিৎ হবে না। কেননা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।

(২) মৃত স্বামীকে কাফনের কাপড় পরানোর পর স্ত্রী স্পর্শ করতে পারবে। স্পর্শ করলে মৃত ব্যক্তির গুনাহ হবে না।

(৩) মৃত স্বামীর কবর স্ত্রী জিয়ারত করতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
উত্তর সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...