আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
386 views
in পবিত্রতা (Purity) by (9 points)
edited by
https://ifatwa.info/82458

এই লিঙ্কের উত্তরটি ভালোভাবে বুঝতে পারিনি।

এই লিঙ্কটিসহ পড়ে উত্তর দিবেন কাইন্ডলি

তাছাড়া আমার ইস্তিহাযা এবং সাদাস্রাবের ও খুব সমস্যা আছে।
তো দেখা গেছে কুরসুফ (প্যাডে) সবসময় নাপাকি লেগেই থাকে। গোসলের শেষে ও যেহেতু প্রস্রাবের সমস্যা আছে তাই।

১) এই হালতে আমি যেহেতু চেষ্টা করেও পাক থাকতে পারছিনা আমি কি আয়াত টাচ না করে ফোন থেকে কুরআন পড়তে পারব?

২) এই হালতে মুখস্থ থাকা অংশ তিলাওয়াত করতে পারব?

৩) আমিত ডাক্তার দেখিয়েছি এর আগে। কিন্তু যাদুর সমস্যার কারণে এলোপ্যাথি কোনো ঔষধ খেলেই রিএকশন হয় খুব বেশি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাই। এই ভয়ে এখন আর ডাক্তার দেখানো বন্ধ রেখেছি।

আমি কি করব। কিভাবে সালাত পড়ব। আচ্ছা একটা মাসয়ালা দেখেছিলাম যে এক দিরহাম পরিমাণ না যেন তারচেয়ে কম নাপাকি কাপড়ে থাকলেও সালাত আদায় হয়ে যায় এমন কিছু। এই বিষয়টি জানাবেন প্লিজ। আমার ক্ষেত্রে কি এইটা প্রযোজ্য হবে? কুরসুফে(প্যাডে) এক দিরহাম এর কম নাপাকি থাকলে সেই অবস্থায় সালাত হবে?
by (784,260 points)
ছদ্দনাম পরিহার করুন। তখন তাড়াতাড়ি উত্তর পাবেন।

1 Answer

0 votes
by (784,260 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
এই সাদাস্রাব নির্গত হওয়া দুই প্রকার।
(ক)সাদাস্রাব মাঝেমধ্যে নির্গত হয়।অর্থাৎ হঠাৎ জরায়ুতে চলে আসে।
এমতাবস্থায় যদি হঠাৎ নামাযের মধ্যে বা নামাযের পূর্বে নির্গত হয়, তখন কাপড় পাল্টিয়ে লজ্জাস্থান ধৌত করা পূর্বক নতুন করে পবিত্রতা অর্জন করতে হবে।তারপর পূনরায় নামায পড়তে হবে।

(খ)যদি কোনো এক নামাযের পূর্ণ ওয়াক্ত ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে।যেমন মাগরিবের নামাযের পূর্ণ ওয়াক্ত তথা ১ঘন্টা ৩০মিনিট ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে। তাহলে এমতাবস্থায় উনাকে মা'যুর গণ্য করে মা'যুরের হুকুম উনার উপর আরোপ করা হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/50


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথম কথা হল, হায়েয ইস্তেহাযার মাস'আলা অনেক কঠিন।দ্বিতীয়ত আপনার লিখায় এতো অগোছালো যে, এই লিখা পড়ে মূল জিনিষটা বুঝাও অনেক কষ্টসাধ্য হয়ে গেছে, তাই আপনাকে বলবো যে, আপনি নিম্নে বর্ণিত লিংকের লেখাগুলো পড়ে সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন।
হায়েয নেফাস সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://ifatwa.info/blog/2023/08/11/

জ্বী, এক দিরহাম থেকে কম পরিমাণ নাপাকি কাপড় বা শরীরে লাগলে তখন ধৌত করা ব্যতিতও নামায পড়া যাবে।


(১) ইস্তেহাযা বা সাদাস্রাব নির্গত অবস্থায় অজু করে আয়াত টাচ ফোন থেকে কুরআন পড়তে পারবেন।

(২) এই হালতে মুখস্থ থাকা অংশ তিলাওয়াত করতে পারবেন।

(৩) ইস্তেহাযা বা সাদাস্রাব নির্গত অবস্থায় অজু করে নামায পড়তে পারবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (784,260 points)
পরামর্শ দেয়া হয়েছে।
by (784,260 points)
আপনি কি উত্তর পেয়েছেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...