আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
398 views
in সালাত(Prayer) by (113 points)
বাস-ট্র‍্যাকের সংঘর্ষে এক্সিডেন্টের স্বীকার হই। ডান হাঁটুতে আঘাত লাগে। ১০ দিন পার হল। বর্তমান হালত হল-
হাঁটতে পারছি,ভিতরে যন্ত্রণা মাথাচাড়া দিয়ে উঠে মাঝেমাঝে, ওঠবস করতে গেলে ব্যথা লাগছে। আর হাঁটুর উপর ভর দিতে পারছি না অনেক ব্যথা লাগছে।

নামায পড়তে গেলে কিয়াম পারছি,রুকু ও পারছি( দুই পা সোজা করে পারছি না,বাম পায়ের উপর ভর দিয়ে ডান পা হালকা বাঁকা করে থাকা লাগছে)
কিন্তু সিজদাহ্ দিতে নামতে পারছি না কারণ হাঁটুর উপর ভর দিতে পারছি না,

এখন আমি কীভাবে নামায পড়ব?

আমি দাঁড়িয়ে কিয়াম আর রুকু করে শুধু সিজদাহর সময়টা আর শেষ বৈঠকের সময়টা চেয়ারে/খাটে বসে আদায় করে নিচ্ছি,তারপর আবার দাঁড়িয়ে কিয়াম রুকু করছি,এটা কি সহিহ হচ্ছে?

ভুল হলে সঠিক পদ্ধতি কী?
related to an answer for: চেয়ারে নামায

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি কেউ দাড়াতে পারেন,তবে রুকু সেজদা করতে পারেন না,তবে উনি দাড়িয়েই নামায শুরু করবেন।অতঃপর দাড়িয়েই ইশারায় রুকু-সেজদা ও বৈঠক করে নামাযকে সমাপ্ত করবেন।এটা ইমাম যুফার রাহ সহ অন্যান্য তিনো মাযহাবের অভিমত।দারুল উলূম করাছির সর্বশেষ সিদ্ধান্ত এটাই।তবে যদি কেউ দাড়িয়ে ইশারা করার পরিবর্তে বসে বসে ইশারা করে নামায পড়ে ফেলে তাহলে তার নামাযও ফাসেদ হবে না।বরং তার নামাযও হবে।যদিও সেটা অনুত্তম হিসেবে বিবেচিত হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/10313


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বর্ণিত পদ্ধতির নামায বিশুদ্ধ হয়েছে। তথা আপনি দাঁড়িয়ে কিয়াম আর রুকু করে শুধু সিজদাহর সময়টা আর শেষ বৈঠকের সময়টা চেয়ারে/খাটে বসে আদায় করে নিচ্ছেন,তারপর আবার দাঁড়িয়ে কিয়াম রুকু করছেন। এভাবে আপনি নামায পড়ে নিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 397 views
0 votes
1 answer 467 views
0 votes
1 answer 480 views
...