আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
680 views
in পবিত্রতা (Purity) by (72 points)
আসসালামু আলাইকুম, শাইখ, বলছি যে, পিরিয়ড শেষ হওয়ার আলামত তো সাদা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন সাদা স্রাব আশা জরুরী না, তবে ব্লিডিং অফ হয়ে সাদা আশা জরুরী তাইনা।
মাঝে মাঝে এটা বুঝতে পারিনা কোন সাদাটা হবে!
ধরুন, গোসল করে একদিন নামাজও পড়লাম অথবা না পড়লাম পরের দিন পর্যন্ত চলইক করার জন্য। এখন একদিন অফ থেকে পরের দিন শুধু একটা সময়ের জন্যই এমন একটা কালার আসল সেটা খুবই হালকা হলুদ টাইপ সেইটা টিস্যু পেপারে মিশে গেলে সাদার মতই হয়ে যায়। এখন একে কি ধরব? ঠিক এর পর ভ্যাজাইনাতে চেপে ধরলে যেকোন পানি টাইপ আসলে সেটা পিওর সাদা। আর ওইযে বললাম ওটাও সাদা, তাহলে কোনটা ধরব!

তাহলে এই যে একদিন অপেক্ষা করলাম তারপর একদিন পরে এই সামান্য হলুদাভ সাদা আসল, এটার পর থেকেই কি হায়েজ শেষ বলে ধরব? নাকি একদিন আগের যে সময়টাতে শেষ ব্লাডের সাইন দেখেছিলাম সেই ওয়াক্তের পরবর্তী ওয়াক্ত থেকেই হায়েজ শেষ বলে ধরব?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হায়েযের সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে।(বেহেশতী জেওর-১/২০৬)তথা সাদা রং ব্যতীত সকলপ্রকার রং ই হায়েযের অন্তর্ভুক্ত।আরো জানুন-৭৮
(وَمِنْهَا) النِّصَابُ أَقَلُّ الْحَيْضِ ثَلَاثَةُ أَيَّامٍ وَثَلَاثُ لَيَالٍ فِي ظَاهِرِ الرِّوَايَةِ. هَكَذَا فِي التَّبْيِينِ وَأَكْثَرُهُ عَشَرَةُ أَيَّامٍ وَلَيَالِيهَا. كَذَا فِي الْخُلَاصَةِ.
«الفتاوى الهندية» (1/ 36)
হায়েযের সর্বনিম্ন মেয়াদ তিনদিন। তিন দিনের কম রক্তস্রাব হলে সেটা হায়েয হিসেবে গণ্য হবে না। 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7474

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেটা প্রথম থেকেই সাদা, সেটা দেখা গেলেই মূলত বুঝা যাবে যে, হায়েয শেষ। তবে যেটা প্রথমে হলুদ হলুদ ভাব, এবং পরবর্তীতে সাদা মনে হয়, সেটা দ্বারা কিন্তু হায়েয শেষ, সে টা বুঝা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 464 views
0 votes
1 answer 504 views
...