আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
306 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (37 points)

সন্ধায় রোজা ভাঙ্গা বলা কি ঠিক কারন আমরা যারা মুসলিম আছি তারা ত সারাদিন যেভাবে রোজা রাখা হয় ঠিক তেমনি ভাবে রাতেও ত রোজা হয় কারন আমরা পানাহার এর ক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকি সেই ক্ষেত্রে সন্ধার পর রোজা ভাঙ্গা বলা কি আমাদের ঠিক হচ্ছে কি কারন আমরা ত রাতের বেলাতেও শুধু পানাহার টা সুরু করে থাকি কিন্তু চোখের রোজা, হাতের রোজা থেকে সুরু করে সব কিছুর রোজা ত চলতেই থাকে । বিষয় টা পরিষ্কার হতে চাই  

1 Answer

0 votes
by (770,460 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


রোযা বলা হয়,রোযার নিয়তে সুবহে সাদিক থেকে  নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া,পানাহার,সহবাস থেকে বিরত থাকা।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

 وَ کُلُوۡا وَ اشۡرَبُوۡا حَتّٰی یَتَبَیَّنَ لَکُمُ الۡخَیۡطُ الۡاَبۡیَضُ مِنَ الۡخَیۡطِ الۡاَسۡوَدِ مِنَ الۡفَجۡرِ۪ ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیۡلِ ۚ وَ لَا تُبَاشِرُوۡہُنَّ وَ اَنۡتُمۡ عٰکِفُوۡنَ ۙ فِی الۡمَسٰجِدِ ؕ تِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ فَلَا تَقۡرَبُوۡہَا ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ اٰیٰتِہٖ لِلنَّاسِ لَعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۱۸۷﴾

আর তোমরা পানাহার কর যতক্ষণ রাতের কালোরেখা থেকে উষার সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রকাশ না হয়। তারপর রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ কর। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে সংগত হয়ো না। এগুলো আল্লাহর সীমারেখা। কাজেই এগুলোর নিকটবর্তী হয়ে না। এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তাকওয়ার অধিকারী হতে পারে।
(সুরা বাকারা ১৮৭)

কুদুরী গ্রন্থে আছেঃ 
والصوم هو الإمساك عن الأكل والشرب والجماع نهارا مع النية ۔ (کتاب الصوم )
সারমর্মঃ
রোযা বলা হয়,রোযার নিয়তে সুবহে সাদিক থেকে  নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া,পানাহার,সহবাস থেকে বিরত থাকা।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মূলত রোযা বলা হয়,রোযার নিয়তে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খাওয়া,পানাহার,সহবাস থেকে বিরত থাকা।

সন্ধ্যার সময় বা তার পর খাওয়া,পানাহার,স্ত্রী সহবাস সবই জায়েজ,এসময়ে মূলত রমজান মাস চললেও পারিভাষিক অর্থে রোযা নেই।
রোযা সন্ধার আগ পর্যন্তই ছিলো।

চোখের হেফাজত,হাতের হেফাজত এগুলো তো শুধু রমজান মাস কেনো, পুরো বছরের জন্যই আবশ্যক। 
সুতরাং এটি পারিভাষিক অর্থে রোযা নয়।

সুতরাং প্রশ্নে উল্লেখিত বাক্য বলা ঠিক আছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 386 views
0 votes
1 answer 444 views
0 votes
1 answer 467 views
0 votes
1 answer 552 views
...