আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
424 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম উস্তাদ

১।ধরুন,কোনো দম্পতি দীন পালন করে না তেমন।এবং উনাদের মধ্যে যে তালাক হয়ে গিয়েছে তা সম্পর্কে তারা অজ্ঞ।এখন, হাজবেন্ড তার ওয়াইফ এবং বাচ্চাদের ভরণপোষণের জন্য যে টাকা দেয় তা উনার(ওয়াইফ)ব্যবহার করা জায়েজ হবে?

২.সহশিক্ষা ছাড়ার ক্ষেত্রে মাজুর কি না তা কিভাবে বোঝা যায়?সহশিক্ষা ছেড়ে দেওয়া তে তো কোনো পরিবার ই সহজে মেনে নেন না আর ছেড়ে দিলেও সামনে বিপদের আশংকা থেকে ই যায় যেমন বিয়ে, টাকা পয়সার সমস্যা।পরিবার এবং সমাজের জন্য সহশিক্ষা ছেড়ে আসা একটা মেয়ে বোঝা হয়ে দাঁড়ায়।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
তালাক পরবর্তী ইদ্দতের সময় স্ত্রী স্বামির কাছ থেকে  ভরণপোষণ পাবে। তবে স্বামীর থেকে তালাক হওয়ার পর স্ত্রী আর ভরণপোষণ পাবে না। স্বামী যদি তালাক হয়ে যাওয়া স্ত্রীর সন্তানদের জন্য ভরণপোষণ প্রেরণ করে, এবং স্ত্রী সেই ভরণপোষণ খরচ করে, তাহলে এই খরচ করা স্ত্রীর জন্য জায়েয হবে না। তবে স্বামীর অনুমোদন থাকলে, সেটা জায়েয হবে।

(২)
সহশিক্ষা ছাড়ার কোনো প্রয়োজনিয়তা নাই। বরং যথাসম্ভব সহশিক্ষাতেও জেনারেল জ্ঞান অর্জন করা প্রত্যেকের উচিৎ।

জেনারেল শিক্ষা অর্জন সম্পর্কে আমরা ইতি পূর্বে বলেছিলাম যে, 
বলা যায় মুসলিম দেশের মুসলিম সরকারের জন্য ওয়াজিব যে,অচিরেই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু করা।
প্রয়োজনে এ জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করা সমস্ত মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
কিন্তু যতদিন পর্যন্ত এই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে ,ততদিন প্রয়োজনের তাগিদে নিম্নোক্ত শর্তাদির সাথে কলেজ-ভার্সিটিতে শিক্ষা গ্রহণের পরামর্শ দেয়া যেতে পারে।

১/শিক্ষা অর্জন দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে হতে হবে।
২/চোখকে সব সময় নিচু করে রাখতে হবে,প্রয়োজন ব্যতীত কোনো শিক্ষক/শিক্ষিকার দিকে তাকানো যাবে না।মহিলা/পুরুষ তথা অন্য লিঙ্গের  সহশিক্ষার্থীদের সাথে তো কোনো প্রকার সম্পর্ক রাখা যাবেই না।সর্বদা অন্য লিঙ্গর শিক্ষার্থী থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।(ফাতাওয়া উসমানী ১/১৬০-১৭১)(শেষ)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/434


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
উত্তর দেয়া হয়েছে।
by (1 point)
সামীর অনুমোদন বলতে কি বোঝানো হয়েছে?যদি উনারা আগের মতই সংসার করে তাহলে জায়েজ হবে?অর্থাৎ, উনারা জানেন ই না যে উনাদের তালাক হয়েছে এমন হলে। 
by (1 point)
আমি মূলত প্রশ্নে বোঝাতে চেয়েছি যে, যদি কোনো দম্পতির তালাক হয়ে যায় কিন্তু তালাকের মাসয়ালা  সম্পর্কে অজ্ঞ থাকার কারণে তারা জানেই না যে তাদের তালাক হয়ে গিয়েছে।উনারা যদি এখনো আগের মতই সংসার করে এবং হাজবেন্ড যদি তার ওয়াইফ এবং সন্তানদের ভরণপোষণ দেয় তাহলে ওই ভরণপোষণের টাকা খরচ করা উনার জন্য জায়েজ হবে কি না।
by (814,710 points)
সন্তানদের জন্য তো সর্বদাই জায়েয। তবে স্ত্রীর জন্য জায়েয হবে না।তবে যতদিন না জেনে স্বামীর সাথে থেকেছেন, এবং ভরণপোষণ গ্রহণ করেছেন, ততদিন রুখসত হবে।অজ্ঞতার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...