আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
348 views
in সালাত(Prayer) by (1 point)
reshown by

জামাতে সালাত আদায়ের সময় আসরের ৪ রাকাত নামাযে ১ম ৩ রাকাত নামায ছুটে গেলে বাকি ৩ রাকাত নামাযের সুরা কেরাত কোন সিরায়ালে আদায় করবো জানালে উপকৃত হতাম

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের  বিধান  হলো ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পর মাসবুক ব্যাক্তি তার ছুটে যাওয়া নামাজ আদায় করার জন্য উঠে যাবে।

 ক্বেরাতের ক্ষেত্রে প্রথম দিককার রাকাতের হুকুম আরোপিত হবে। অর্থাৎ যদি এক রাকাত না পায়, তাহলে দাঁড়িয়ে সানা পড়বে, তারপর ফাতিহা ও সূরা মিলাবে এভাবে বাকি নামায পূর্ণ করবে। আর যদি দুই রাকাত না পায়, তাহলে প্রথম রাকাতে, সানা, ফাতিহা, সূরা মিলিয়ে নিয়মমাফিক পূর্ণ করবে, তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলাবে। আর যদি তিন রাকাত না পায়, তাহলে প্রথমে দুই রাকাত পূর্বের মত পড়বে। আর তৃতীয় রাকাতে শুধু ফাতিহা পড়বে কিন্তু সুরা মিলাবে না।

মোটকথা, রাকাত হিসেবে প্রথম রাকাত আদায়কারীর মত নামায আদায় করবে। 

কিন্তু বৈঠক হিসেবে ধর্তব্য হবে শেষ। তথা এক রাকাত না পেলে, এক রাকাত পূর্ণ করেই শেষ বৈঠক আদায় করবে নিয়মমাফিক। আর দুই রাকাত না পেলে তা পূর্ণ করে শেষ বৈঠক আদায় করবে। এভাবে তিন রাকাত ও চার রাকাতের একই হুকুম।

মাসবুক ব্যাক্তির নামাজ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ   

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে মাসবুক ব্যাক্তি দাড়ানোর পর সানা পড়ে, সুরা ফাতেহা পড়বে,এবং অন্য সুরা মিলাইবেন।
তারপর রুকু সেজদাহ করে বৈঠক করবেন,(কারন মোট হিসেবে এটি তার ২য় রাকাত,আর ২য় রাকাতে বৈঠক করা ওয়াজিব) 
তারপর তাশাহুদ পড়ে তাকবির বলে আবার দাড়িয়ে যাবেন।
সুরা ফাতেহা এবং অন্য সুরা পড়ার পর সে রুকু সেজদাহ করবেন,(তবে বৈঠক করবেনা,কারন মোট হিসেবে এটি আপনার ৩য় রাকাত,আর ৩য় রাকাতে কোনো বৈঠক নেই।)
তারপর তার শেষ রাকাত আদায় করার জন্য দাড়িয়ে যাবেন।
শেষ রাকাতে শুধু সুরা ফাতেহা পড়বে,অন্য সুরা মিলাইবেননা।
তারপর রুকু সেজদাহ আখেরি বৈঠক করে সালাম ফিরিয়ে দিবেন।
,


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 414 views
0 votes
1 answer 417 views
...