আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
325 views
in সালাত(Prayer) by (52 points)
আমি যা জানি তা হল, জামাতে ইমামের সামিআল্লাহ লিমান হামিদা বলার আগে অন্তত একবার তাসবীহ পাঠ না করলে ঐ রাকাত পাওয়া হবে না, ঐ রাকাত একাকী আদায় করতে হবে।

১) কিন্তু অনেকেই দেখি ইমাম সামিআল্লাহ বলার পর রুকুতে যায় একবার রুকুর তাসবীহ বলে, এতে কি রাকাত পাওয়া হবে?

২) এখন যদি না পাওয়া হয়, তাহলে ইমামের সাথে সেই মাসবূক সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তাকে কিভাবে বাকি নামাজ শেষ করতে বলব ?

৩) আমি যে তার সাথে কথা বললাম, সেও যদি কথা বলে তাহলে তো নামাজ ভেঙে যাবে, তখন তার কি করনীয়?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
শরীয়তের বিধান হলো সোজা হয়ে দাড়িয়ে মুখে তাকবিরে তাহরিমা বলে তারপর রুকুতে গিয়ে ইমামকে সামান্য সময়ের জন্য পেলেই তবে সে উক্ত রাকাত পাবে।
নতুবা তাকে উক্ত রাকাত পায়নি বলেই গন্য করা হবে।
এখানে ইমামকে এক তাসবীহ পরিমাণ পাওয়া জরুরি নয়। 
হাদীস শরীফে এসেছেঃ
 
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه و سلم قال من أدرك ركعة من الصلاة فقد أدركها قبل أن يقيم الإمام صلبه

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি নামাযের রুকু পেয়ে যায় ইমাম তার পিঠ সোজা করার পূর্বে, সে ব্যক্তি উক্ত রাকাত পেয়ে গেল। 
{সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-২৪০৮, সুনানে দারা কুতনী, হাদীস নং-১৩২৯, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-৪৫, কানযুল উম্মাল, হাদীস নং-২০৬৯৩, নসবুর রায়াহ, হাদীস নং-৩২৭}

عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَقُولُ : مَنْ أَدْرَكَ الإِمَامَ رَاكِعًا ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَرْفَعَ الإِمَامُ رَأْسَهُ فَقَدْ أَدْرَكَ تِلْكَ الرَّكْعَةَ

হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ বলেছেনঃ যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পাবে, তারপর সে ইমাম মাথা উঠানোর আগে তার সাথে রুকু করে, তাহলে উক্ত রাকাত পেয়ে গেছে। {সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-২৪১৩}
,
★নামাযের শুরুতে যে তাকবীর বলে নামাযে প্রবেশ করা হয়, সেটি হল তাকবীরে তাহরীমা। এটি ফরজ। আর এ তাকবীর আদায়ের স্থান হল দাঁড়িয়ে বলা। সুতরাং কোন ব্যক্তি সোজা হয়ে না দাঁড়িয়ে রুকুতে যেতে যেতে তাকবীর বলতে থাকে, তাহলে মূলত সেটি তাকবীরে তাহরীমা হচ্ছে না। তাকবীরে ইন্তিকালিয়া হয়ে যাচ্ছে। আর তাকবীরে তাহরীমা না হলে নামায হয় না। সে হিসেবে উক্ত ব্যক্তির নামায হবে না।

আগে সোজা দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা বলার পর রুকুর তাকবীর বলে রুকুতে যাবে। যেতে যেতে বলবে না।
,
★রাকাত পাওয়ার জন্য রুকু পাওয়া জরুরি। আর রুকু পাওয়ার জন্য অল্প সময় ইমামের সাথে রুকুতে শরিক হওয়াই যথেষ্ট। ইমামকে এক তাসবীহ পরিমাণ পাওয়া জরুরি নয়। 

বিস্তারিত জানুনঃ  

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,    
প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু ইমামের রুকু থেকে উঠার পর রুকুতে যাওয়ার কথা উল্লেখ রয়েছে,সুতরাং এতে ঐ রাকাত পাওয়া যাবেনা।
,
(০২)
সে সালাম ফিরিয়ে ফেললে সাথে সাথে উক্ত মাসয়ালাটি সম্পর্কে তাকে অবহিত করে তাকে আরো এক রাকাত আদায় করতে বলবেন।
,
(০৩)
সে যদি কথা বলে,তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে।
তখন তার জন্য করনীয় হলো পূর্ণ নামাজকে আবার আদায় করা।
নতুবা তার নামাজই হবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 380 views
0 votes
1 answer 347 views
0 votes
1 answer 514 views
...