আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
626 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
স্ত্রী হায়েজ থেকে পবিত্র হওয়ার পর তালাক দেওয়ার নিয়ম সেটা জানা থাকা সত্ত্বেও স্বামী স্ত্রীর উপর ক্ষুব্ধ হয়ে বলে ফেলে, "এই মাসে মাসিক হলে এক তালাক পতিত হবে।"
এখানে স্বামী কোন ক্যালেন্ডারের মাস তা উল্লেখ করেনি। এক্ষেত্রে স্ত্রীর যদি অক্টোবরে বা তার কিছু দিন পরে হায়েজ হয় তাহলে হুকুম কী হবে?
তালাক হলে তাদের দেখা-সাক্ষাৎ বা তারা কিভাবে চলাফেরা করবে? উল্লেখ্য, স্বামী চাকরির সুবাদে স্ত্রীকে নিয়ে নিজ জেলার বাইরে একটি ফ্ল্যাটে ভাড়া থাকে, স্বামীর পৈতৃক বাড়িতে স্ত্রীকে রাখার কোনও পরিবেশ নেই।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মাসআলা জানার পূর্বের এ সংক্রান্ত একটি মূলনীতি আমাদের মনে রাখতে হবে।
..........................
ভাবার্থঃ
শর্তের মাধ্যমে তালাক প্রদাণের জন্য নিম্নোক্ত হরফ ব্যবহার করা হয়ে থাকে।যথা-
(১)إنْ-যদি
(২)َإِذَا-যখন
(৩)َإِذْمَا-যখন
(৪)َكُلُّ-সব
(৫)َكُلَّمَا-যখনই
(৬)مَتَى-যখন
(৭)مَتَى مَا-যখন
বাক্যর প্রারম্ভে এ সকল শব্দ প্রয়োগ করে কোনো কাজের সাথে সম্পর্কিত করে তালাক প্রদাণ করলে যখনি উক্ত শর্ত পাওয়া যাবে,তখন তাৎক্ষণাৎ তালাক পতিত হয়ে উক্ত শর্তযুক্ত বাক্য বিনষ্ট হয়ে যাবে।পরবর্তীতে একাজের পূনরাবৃত্তি ঘটলে আর তালাক পতিত হবে না।তবে শুধুমাত্র ৫ নং বাক্য এর বিপরিত।এটা ব্যবহার করলে যখনই শর্ত পাওয়া যাবে তখনই তালাক পতিত হতে থাকবে।যতক্ষণ না উক্ত বিয়ে বন্ধন শেষ হচ্ছে।শরীয়া মোতাবেক দ্বিতীয়বার উক্ত স্বামী উক্ত স্ত্রীকে বিয়ে করলে তখন আর তালাক পতিত হবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪১৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/10666

সু-প্রিয় দ্বীনী প্রশ্ন কারী ভাই।
"এই মাসে মাসিক হলে এক তালাক পতিত হবে।"
এই কথা দ্বারা স্বামীর উদ্দেশ্যই বা কি? সেটা প্রথমে নির্ধারণ করতে হবে। সুতরাং স্বামীর উদ্দেশ্য যদি হয়, এই মাসে প্রথমে একবার মাসিক হয়েছে, এখন যদি আবার মাসিক হয়, তাহলে তালাক। তাহলে ঐ মাসের ভিতর দ্বিতীয় মাসিক হলে স্ত্রী তালাক হয়ে যাবে। তালাকটি রেজয়ী হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
রজয়ী হবে নাকি বাইন হবে শায়খ?
by (814,710 points)
তালাকটি রেজয়ী হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...