আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,660 views
in সালাত(Prayer) by (41 points)
মুহতারাম
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
কাপড়ে বমির পানি লেগে শুকিয়ে গেছে। সফরে অনেক সময় এমনটা হয়।আলাদা কাপড়ও নেই। এমতাবস্থায় নামাজ পড়া যাবে কিনা?

1 Answer

0 votes
by (803,520 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মুখ ভরে বমি হলে সেই বমি নাপাক।বাচ্ছাদের বেলায় সেটি দুধ পানের পর পরই হোক আর যে কোনো সময় হোক। তবে মুখ ভরে বমি না হলে ওই বমি নাপাক নয়। (শরহুল মুনয়া ১২৯; আদ্দুররুল মুখতার ১/১৩৮;)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু সফরের হালতে পৃথক কোনো কাপড় নেই,এমতাবস্থায় উক্ত কাপড় দ্বারা নামায জায়েয হবে। তবে কাপড়ের ব্যবস্থা থাকলে সেই কাপড় দ্বারা নামায পড়াই উত্তম।কেননা নামাযের সময় সৌন্দর্য গ্রহণের কথা আল্লাহ বলেছেন,
يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وكُلُواْ وَاشْرَبُواْ وَلاَ تُسْرِفُواْ إِنَّهُ لاَ يُحِبُّ الْمُسْرِفِينَ
হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।(সুরা আ'রাফ-৩১)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
মুহতারাম,মুখ ভর্তি বমির বিষয়টা যদি একটু বুঝিয়ে দিতেন..
by (803,520 points)
–1
বমি যদি এত অধিক পরিমাণে বের হয় যে,তা পরিমাপ করলে মুখভর্তি পরিমাণ হবে বলে আন্দাজ করা যায় ,তাহলে সেই বমি নাপাক।নতুবা বমি নাপাক হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...