আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
596 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (19 points)
এক ভাই দেশের বাইরে থাকা অবস্থায় পরিবারের পছন্দে ফোনে ভিডিও কলে বিয়ে করেন। পরবর্তীতে দেশে আসার পর শুধুমাত্র কাগজে সাইন করেন,  নতুন করে কোনো খুৎবা, কবুল পড়ানো হয়নি। এখন ওনার দুই ছেলেও আছে। ওনাদের বিয়েটা কি বৈধ হবে না? কাজী বলেছিলেন এভাবেই বিয়ে সহীহ হয়ে যায়। এখন ওনাদের করণীয় কি?

1 Answer

0 votes
by (812,430 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মুবাইল কলের মাধ্যমে বিবাহ সংগঠিত হবে না।কেননা শরীয়তে যেসব ক্ষেত্রে লেনদেন বৈধ হওয়ার জন্য সাক্ষ্যকে শর্ত করা হয়েছে,সেক্ষেত্রে সাক্ষীগণের শোনা শর্ত।কিন্তু এখানে সাক্ষীদয়ের শ্রবণ পাওয়া যাচ্ছে না,বিধায় সর্বসম্মতিক্রমে বিবাহ সংগঠিত হবে না।আল্লামা হাসক্বফী রা বলেনঃ 
(وَ) شُرِطَ (حُضُورُ) شَاهِدَيْنِ(حُرَّيْنِ) أَوْ حُرٌّ وَحُرَّتَيْن (مُكَلَّفَيْنِ سَامِعَيْنِ قَوْلَهُمَا مَعًا)
 দুজন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দুজন স্বাধীন মহিলা সাক্ষী হিসেবে  উপস্থিত থাকতে হবে,যারা শরীয়তের বিধি-বিধান পালনে দায়বদ্ধ থাকবে,এবং একসাথে উভয় (স্বামী-স্ত্রী) র ইজাব-কবুল শ্রবণ করবে।(আদ্দুরুল মুখতার-৩/২২) বিস্তারিত জানতে ভিজিট করুন- 2679
সু-প্রিয় পাঠকবর্গ!
যদি উনি দুই সাক্ষীর কাবিন নামায় সাক্ষর করে থাকেন,,তাহলে উনার বিয়ে শুদ্ধ হবে।নতুবা শুদ্ধ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (19 points)
প্রথমে ভিডিও কলে ছেলেকে রেখে বিয়ে হয়। স্বাক্ষী, ওয়ালী, আত্মীয় সকলে উপস্থিত ছিলেন।  কিন্তু ভাই বিদেশ থেকে আসার পর নতুন করে কিছু করা হয়নি, শুধুমাত্র কাগজে সাইন করেছিলেন। 
by (812,430 points)
সাইন করার সময় যদি দুইজন সাক্ষী থাকে,তাহলে বিয়ে হয়ে যাবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...