আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
302 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (44 points)
reshown by
কোন স্বামী যদি বিয়ের আগে বা বিয়ের পর বলে হয়ত তুমার এই কাজ গুলো দ্বারা তালাক হবে যে।মানে স্বামী যদি এটা বুঝাতে চায় যদি কোনদিন বিচ্ছেদ ঘটে তাহলে  তুমার মানে স্ত্রীর  এগুলোর কারনে।ধরেন স্বামী এই কাজগুলো করলে অঅটোমেটিক তালাক হয়ে যাবে এমনটা বুঝায় নি।শর্ত যুক্ত তালাকের মত করে না ভাবলে স্বামী বা ঐরকম বুঝাতে না চাইলে কি কথাটা কি শর্ত যুক্ত তালাকের পর্য়ায়ে পরবে?আর স্ত্রী বিয়ের পর ঐরকম করলে কি তালাক হয়ে যাবে?

1 Answer

0 votes
by (806,910 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
চার মাযহাব সম্ভলিত সর্ববৃহৎ ফেকহি গ্রন্থ "আল-মাওসুআতুল ফেকহিয়্যা"গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে যে,
نَقَل ابْنُ عَابِدِينَ عَنِ اللَّيْثِ: فِي مَسْأَلَةِ طَلاَقِ الْمُوَسْوَسِ  أَنَّهُ لاَ يَجُوزُ طَلاَقُ  الْمُوَسْوَسِ  ، قَال: يَعْنِي الْمَغْلُوبَ فِي عَقْلِهِ
وَنَقَل ابْنُ الْقَيِّمِ: إِنَّ الْمُطْلِّقَ إِنْ كَانَ زَائِل الْعَقْل بِجُنُونٍ أَوْ إِغْمَاءٍ أَوْ وَسْوَسَةٍ لاَ يَقَعُ طَلاَقُهُ،  قَال: وَهَذَا الْمَخْلَصُ مُجْمَعٌ عَلَيْهِ بَيْنَ عُلَمَ ـ اءِ الأُْمَّةِ

- رِدَّةُ الْمُوَسْوَسِ: 
٢١ - إِنْ تَكَلَّمَ الْمُوَسْوَسُ  بِكَلاَمٍ يَقْتَضِي الرِّدَّةَ لَمْ يَكُنْ فِي حَقِّهِ رِدَّةٌ. صَرَّحَ بِذَلِكَ الْحَنَفِيَّةُ، يَعْنُونَ الْمَغْلُوبَ فِي عَقْلِهِ
ইবনে আবেদিন শামী রাহ বর্ণনা করেন,ওয়াসওয়াসা গ্রস্থ ব্যক্তি -যার বিবেকবুদ্ধি লোপ পেতে বসেছে-তার তালাক গ্রহণযোগ্য নয়।
ইবনুল কাইয়িম রাহ বলেন, যদি তালাক প্রদানকারী ব্যক্তি ওয়াসওয়াসা,বেহুশি বা পাগলাটের দরুণ বিবেকবুদ্ধি লোপ পেতে থাকে, তাহলে তার তালাক গ্রহণযোগ্য হবে না। এর উপর সমস্ত উলামাদের ঐক্যমত রয়েছে।
(আল-মাওসু'আতুল ফেকহিয়্যাতুল কোয়েতিয়্যাহ-৪৩/১৫৬)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/835

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোন স্বামী যদি বিয়ের আগে বা বিয়ের পর বলে হয়ত তুমার এই কাজ গুলো দ্বারা তালাক হবে যে।মানে স্বামী যদি এটা বুঝাতে চায় যদি কোনদিন বিচ্ছেদ ঘটে তাহলে  তুমার মানে স্ত্রীর  এগুলোর কারনে।শর্ত যুক্ত তালাকের মত করে না ভাবলে স্বামী বা ঐরকম বুঝাতে না চাইলে, কথাটা শর্ত যুক্ত তালাকের পর্য়ায়ে পরবেনা। আর স্ত্রী বিয়ের পর ঐরকম করলেও তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (44 points)
এই বিষয়টা এমনিতে জানার জন্য।ধরেন স্বামীর কিছু মনে থাকে না তাই স্ত্রী স্বামীর কাছ থেকে জিগ্যেস করে নি উল্টা পাল্টা বলতে পারে।তহ স্ত্রীর ও তেমন মনে নাই।স্ত্রীর মনে হচ্ছে স্বামী শর্ত যুক্ত তালাকের মত করে বলে নি।উপরে যেইরকম প্রশ্নে বলেছি ঐরকম বলেছে মনে হচ্ছে। এর দ্বারা কি কোন সমস্যা হবে ওদের সম্পর্কে? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...