আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
445 views
in পবিত্রতা (Purity) by (42 points)
আমার হায়েয এর date ছিলো ২৭  জুলাই .১ আগষ্ট রাতে ইশার নামাজের পর  আমি স্পষ্ট কালো স্রাব দেখতে পাই। তাই  নাযাজ ত্যাগ করি। ২ আগষ্ট আবার সাদা স্রাবের সাথে স্পষ্ট কালো স্রাব আসে ২ বার।3 আগস্ট রাতে এবং ৪ আগস্ট ফজরের পর ও দুপুর ১২ টায় ব দেখা দেয় সাদা স্রাবের সাথেই মাসিকের স্রাব ।৩ আগস্ট মাগরিব থেকে নামজ পড়া শুরু করে দেই এবং যেগুলো  কাযা হয়েছে ওগুলো কাযা পড়াও শুরু করে দিয়েছি। এখন এটা কি হায়েজ?আমি কী নামাজ ছেড়ে দিব?ছাড়লে কয়দিন ছাড়বো?

 আমার হায়েয সাধারনত ৫-৬ দিন থাকে

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হায়েযের সর্বনিম্ন সময়সীমা তিনদিন।এবং হায়েযের সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে।(বেহেশতী জেওর-১/২০৬)তথা সাদা রং ব্যতীত সকলপ্রকার রং ই হায়েযের অন্তর্ভুক্ত।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/78

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
যেহেতু আপনার রক্তস্রাব তিন পর্যন্ত স্থায়ী হয়নি, তাই আপনার এ রক্তস্রাবকে হায়েয হিসেবে গণ্য করা হবে না। সুতরাং যত নামায আপনার কাযা হয়েছে, সবগুলিকে আপনি পড়ে নিবেন।

তবে তিনদিন অতিবাহিত হওয়ার পর যদি মাঝেমধ্যে আসে এবং মাঝেমধ্যে রক্তস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে ১০ দিন পর্যন্ত রক্তস্রাব আসার সময়কে হজ্ব বলে।
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
فَإِنْ لَمْ يُجَاوِزْ الْعَشَرَةَ فَالطُّهْرُ وَالدَّمُ كِلَاهُمَا حَيْضٌ سَوَاءٌ كَانَتْ مُبْتَدَأَةً أَوْ مُعْتَادَةً
মাঝেমধ্যে হায়েয হওয়া আবার মাঝেমধ্যে বন্ধ হওয়া, দশ দিনের ভিতর সবকিছুই হায়েয হিসেবে গণ্য হবে।চায় এমন পরিস্থিতির সম্মুখীন ঐ মহিলা প্রথমবার হোক বা এ ব্যাপারে অভ্যস্ত থাকুক।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৭,কিতাবুল-ফাতাওয়া-২/১০৮,কিতাবুন-নাওয়াযিল-৩/১৭২)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 389 views
+1 vote
1 answer 404 views
0 votes
1 answer 578 views
...