আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
339 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আসসালামু আলাইকুম। আমার শ্বশুর বাড়ির আত্মীয় সম্পর্কে আমার নানা শ্বশুড় শ্বাশুড়ি। তাদের একমাত্র ছেলে তাদের সাথে থাকেনা। দুইজনের পেনশনের টাকায় তারা চলে। তার ছেলে বাড়িতে আসে না। তাদের বাসায় এসে জানতে পারি সোনালি ব্যাংকে কয়েক লাখ টাকা রেখে সেখান থেকে লাভ আনে প্রতি মাসে। এখন আমার প্রশ্ন হচ্ছে তারা আমাকে কিছুদিন রাখতে চায় আর যেহেতু তার ছেলে প্রয়োজনে পাশে থাকে না তাই ঢাকায় কিছু জরুরি কাজের জন্য আমাকে নিয়ে যেতে চায়, তারা তাদের ওই লাভের টাকা দিয়েই সংসার চালায়(আমি সিউর না) এমতাবস্থায়  তাদের বাসায় বেড়ানো,তার সাথে কোথাও যাওয়া কি ঠিক হবে?

এইরকম হয়ত অনেকেই সুদ নেয় কিন্তু আমরা জানিনা তাদের বাসায় বেড়াই, খাই এতে কি আমরাও সমান গুনাহগার। আমার করা কোন দোয়া আল্লাহ কবুল করবেনা? আর অতীতেও যদি ভুলক্রমে বা না জেনে কারো হারাম টাকার কিছু খাই তবে কি আমিও হারাম ভক্ষনকারী? এমন হলে এখন কি করব? কি করা উচিত আমার। এই ভয়ানক সমস্যা কিভাবে সমাধান করব। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো? আল্লাহর জন্য  উত্তর দিয়ে আমাকে সাহায্য করুন প্লিজ।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তারা যদি ব্যাংক থেকে সুদ গ্রহণ করে থাকে, তাহলে তাদের দেওয়া খাবার আপনি গ্রহণ করতে পারবেন না।আপনার জন্য জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1900

যারা এভাবে তাদের আত্মীয়দের হারাম সম্পর্কে জেনে যাবে, তাদের জন্য ঐ সব আত্মীয়দের থেকে কিছুই গ্রহণ করা জায়েয হবে না। আর কেউ না জেনে গ্রহণ করে থাকলে, তাদের জন্য অবশ্যই রুখসত থাকবে।

অন্য এক আয়াতে আল্লাহ তা'আলা বলেন,
(وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا)
এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা আহযাব-৫)

রাসূলুল্লাহ সাঃ বলেন,
إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4560


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...